বিবেক জ্যোতি আলো জ্বালিয়ে জাতীয় যুব দিবস পালিত বিবেক উদ্যানে

cmআপডেট প্রতিনিধি, আগরতলা, ১২ জানুয়ারি ৷৷ ১২ জানুয়ারী স্বামী বিবেকানন্দের পূণ্য জন্মতিথি। আজকের দিনে সূর্যোদয়ের দু মিনিট আগে জন্মেছিলেন এক দিব্যজ্যোতি শিশু যিনি পরবর্তীকালে বীর সন্যাসী স্বামী বিবেকানন্দ নামে পৃথিবীতে খ্যাতি লাভ করেছিলেন। ১৯৮৫ সালে ভারত সরকার এদিনটিকে জাতীয় যুব দিবস হিসেবে ঘোষনা করেছিল। এরপর যুবসমাজের স্বীকৃতি স্বরূপ যুবশক্তিকে উৎসাহিত করা, অধিকতর মর্যাদা দেওয়া, সমন্বিত করা, তাদের চরিত্র ও গুনাবলির ইতিবাচক দিক গুলোকে বিকশিতকরা, গতি সঞ্চার করার লক্ষ্যে এই দিনটিতে বিভিন্ন কর্মসূচী গ্রহন করা হয় বিভিন্ন স্কুল ও সংস্থার মাধ্যমে।
শুক্রবার, নবজাগৃতির অন্যতম প্রাণ পুরুষ ভারত পথিক স্বামী বিবেকানন্দের জন্মতিথি এবং জাতীয় যুব উৎসব পালন করা হয় আগরতলার বিবেক উদ্যানে। অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার স্বামীজীর প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পণ করেন এবং স্বামীজীর মূর্তির সামনে বিবেক জ্যোতি আলো জ্বালিয়ে যুব দিবসের কেন্দ্রীয় কর্মসূচি উদ্বোধন করেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী সহ উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী, আগরতলা পুর নিগমের মেয়র ডঃ প্রফুল্লজিৎ সিনহা, রামকৃষ্ণ মঠ ও মিশনের (আগরতলা) সম্পাদক স্বামী হিতকামানন্দ মহারাজ, বিবেক উদ্যান সংরক্ষন সমিতির সম্পাদক জ্যোতিলাল চক্রবর্তী, বিদ্যালয় শিক্ষা অধিকর্তা উত্তম কুমার চাকমা, সহ বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রী ও শিক্ষক শিক্ষিকারা।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*