আপডেট প্রতিনিধি, আগরতলা, ১২ জানুয়ারি ৷৷ বাংলাদেশের জল, স্থল, ব্যবহার করছে ভারত। ভারত, বাংলাদেশ, নেপাল, ভূটান সম্পৃক্ত হচ্ছে নতুন সড়ক যোগাযোগ ব্যবস্থায়। যোগাযোগের প্রশ্নে ত্রিপুরার প্রতিকূল ভৌগোলিক অবস্থানের ক্ষেত্রে প্রতিবেশী বাংলাদেশ সাহায্যের ক্ষেত্রে কার্পণ্য না করায় এই রাজ্যের বেশ কিছু সঙ্কট উত্তোরন সম্ভব হয়েছে বলাই বাহুল্য। ১৬ অক্টোবর, ২০১৬ আগরতলা-ঢাকা-কোলকাতা বাস পরিষেবার ক্ষেত্রে নতুন ভলবো বাস যুক্ত হওয়ার মধ্য দিয়ে দু’দেশের সম্পর্কে নতুন অধ্যায় সংযোজিত হয়েছিল। ১৫ মাস পর শুক্রবার ( ১২ জানুয়ারি, ২০১৮) আগরতলা থেকে কোলকাতা ভায়া ঢাকা দ্বিতীয় নূতন আধুনিক আন্তর্জাতিকমানের ভলবো বাসের যাত্রী পরিষেবার সূচনা হয়। এদিন কৃষ্ণনগরস্থিত আন্তর্জাতিক বাস টার্মিনাল (TRTC) কেন্দ্রে আগরতলা থেকে কোলকাতা ভায়া ঢাকা ভলবো বাস সার্ভিস শুভারম্ভের অনুষ্ঠানে উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন TRTC-র চেয়ারম্যান রাজেন্দ্র রিয়াং, সন্মানিত অতিথি হিসেবে আগরতলা পুর নিগমের মেয়র ইন কাউন্সিল ফুলন ভট্টাচার্য, বিশেষ অতিথি ছিলেন ত্রিপুরা বিধানসভার সদস্য পদ্ম কুমার দেববর্মা, পরিবহণ সচিব সমরজিৎ ভৌমিক, বিধায়ক রতন দাশ সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মচারী ও আধিকারিকরা। আগরতলা থেকে কোলকাতা ভায়া ঢাকা ভলবো বাসের শুভ যাত্রার সবুজ সংকেত দেন বিধায়ক রতন দাশ। কৃষ্ণনগরস্থিত আন্তর্জাতিক বাস টার্মিনালে ভলবো বাস পরিষেবার শুভ যাত্রার মুহূর্তের সাক্ষী থাকতে প্রচুর উৎসাহী মানুষ ভীড় জমায়।আগরতলা-কোলকাতা ভায়া ঢাকা দ্বিতীয় ভলবো বাসের যাত্রী পরিষেবার সূচনা
আপডেট প্রতিনিধি, আগরতলা, ১২ জানুয়ারি ৷৷ বাংলাদেশের জল, স্থল, ব্যবহার করছে ভারত। ভারত, বাংলাদেশ, নেপাল, ভূটান সম্পৃক্ত হচ্ছে নতুন সড়ক যোগাযোগ ব্যবস্থায়। যোগাযোগের প্রশ্নে ত্রিপুরার প্রতিকূল ভৌগোলিক অবস্থানের ক্ষেত্রে প্রতিবেশী বাংলাদেশ সাহায্যের ক্ষেত্রে কার্পণ্য না করায় এই রাজ্যের বেশ কিছু সঙ্কট উত্তোরন সম্ভব হয়েছে বলাই বাহুল্য। ১৬ অক্টোবর, ২০১৬ আগরতলা-ঢাকা-কোলকাতা বাস পরিষেবার ক্ষেত্রে নতুন ভলবো বাস যুক্ত হওয়ার মধ্য দিয়ে দু’দেশের সম্পর্কে নতুন অধ্যায় সংযোজিত হয়েছিল। ১৫ মাস পর শুক্রবার ( ১২ জানুয়ারি, ২০১৮) আগরতলা থেকে কোলকাতা ভায়া ঢাকা দ্বিতীয় নূতন আধুনিক আন্তর্জাতিকমানের ভলবো বাসের যাত্রী পরিষেবার সূচনা হয়। এদিন কৃষ্ণনগরস্থিত আন্তর্জাতিক বাস টার্মিনাল (TRTC) কেন্দ্রে আগরতলা থেকে কোলকাতা ভায়া ঢাকা ভলবো বাস সার্ভিস শুভারম্ভের অনুষ্ঠানে উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন TRTC-র চেয়ারম্যান রাজেন্দ্র রিয়াং, সন্মানিত অতিথি হিসেবে আগরতলা পুর নিগমের মেয়র ইন কাউন্সিল ফুলন ভট্টাচার্য, বিশেষ অতিথি ছিলেন ত্রিপুরা বিধানসভার সদস্য পদ্ম কুমার দেববর্মা, পরিবহণ সচিব সমরজিৎ ভৌমিক, বিধায়ক রতন দাশ সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মচারী ও আধিকারিকরা। আগরতলা থেকে কোলকাতা ভায়া ঢাকা ভলবো বাসের শুভ যাত্রার সবুজ সংকেত দেন বিধায়ক রতন দাশ। কৃষ্ণনগরস্থিত আন্তর্জাতিক বাস টার্মিনালে ভলবো বাস পরিষেবার শুভ যাত্রার মুহূর্তের সাক্ষী থাকতে প্রচুর উৎসাহী মানুষ ভীড় জমায়।