আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৫ ফেব্রুয়ারী ৷৷ ২৫-খোয়াই বিধানসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনিত সি পি আই (এম) প্রার্থী নির্মল বিশ্বাসের সমর্থনে রবিবার দুপুরে খোয়াই বইমেলা মাঠে স্থানীয় ব্যাবসায়ীদের নিয়ে এক সভায় বিজেপি-আর এস এস সহ কেন্দ্রীয় মোদী সরকারকে বিঁধলেন সি পি আই (এম) কেন্দ্রীয় কমিটির সদস্য গৌতম দাশ। এদিনের সভায় সি পি আই (এম) প্রার্থী নির্মল বিশ্বাস বলেন, আপনার প্রতিবাদ করার অধিকার, গণতান্ত্রিক আন্দোলন করার অধিকার। তাঁকে সুরক্ষিত রাখার জন্য চাই বামফ্রন্ট সরকার। কিন্তু এক সময় রাজ্যে এই অধিকারগুলি আক্রান্ত হয়েছিল। খোয়াই বইমেলা মাঠে আয়োজিত এই সভায় মহারাজগঞ্জ বাজার, সুভাষপার্ক, পহরমুড়া সহ বিভিন্ন এলাকার ব্যাবসায়ীদের উপস্থিতি ছিল লক্ষনীয়।নির্মল বিশ্বাসের সমর্থনে খোয়াই বইমেলা মাঠে সভা অনুষ্ঠিত
আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৫ ফেব্রুয়ারী ৷৷ ২৫-খোয়াই বিধানসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনিত সি পি আই (এম) প্রার্থী নির্মল বিশ্বাসের সমর্থনে রবিবার দুপুরে খোয়াই বইমেলা মাঠে স্থানীয় ব্যাবসায়ীদের নিয়ে এক সভায় বিজেপি-আর এস এস সহ কেন্দ্রীয় মোদী সরকারকে বিঁধলেন সি পি আই (এম) কেন্দ্রীয় কমিটির সদস্য গৌতম দাশ। এদিনের সভায় সি পি আই (এম) প্রার্থী নির্মল বিশ্বাস বলেন, আপনার প্রতিবাদ করার অধিকার, গণতান্ত্রিক আন্দোলন করার অধিকার। তাঁকে সুরক্ষিত রাখার জন্য চাই বামফ্রন্ট সরকার। কিন্তু এক সময় রাজ্যে এই অধিকারগুলি আক্রান্ত হয়েছিল। খোয়াই বইমেলা মাঠে আয়োজিত এই সভায় মহারাজগঞ্জ বাজার, সুভাষপার্ক, পহরমুড়া সহ বিভিন্ন এলাকার ব্যাবসায়ীদের উপস্থিতি ছিল লক্ষনীয়।