রাজধানীতে রাজনাথের ‘বিজয় রথ যাত্রা’

r n r n.jpg1আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৪ ফেব্রুয়ারী ৷৷ ত্রিপুরা থেকে রাজ্যের ক্ষমতাসীন বামফ্রন্ট সরকারকে উৎখাতের আহবান জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। দু’দিনের সফরে রাজ্যে এসে রবিবার রাজধানীর বি টি কলেজ মাঠে পরিবর্তনের ডাক দিলেন তিনি। এদিন সকালে ৬-আগরতলা বিধানসভা কেন্দ্রের বি টি কলেজ প্রাঙ্গনে নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, সুশাসন, সুরক্ষা, বিকাশ ও সমৃদ্ধির জন্য এ রাজ্যে বিজেপি সরকার গঠন করা দরকার। শনিবার রাজ্যে এসে ৪-বরজলা বিধানসভা কেন্দ্রের বরজলা স্কুল মাঠ ত্রিপুরা প্রদেশ বিজেপি আয়োজিত নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখেন তিনি। এদিনের সমাবেশে উপস্থিত ছিলেন বিজেপি সর্বভারতীয় সাধারণ সম্পাদক রামমাধব, বিজেপি রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেব, বিধায়ক সুদীপ রায় বর্মণ, বিধায়ক আশিষ কুমার সাহা প্রমুখ। রবিবার সকালে রাজধানীতে রোড শো করেছেন তিনি। দুর্গাবাড়ি থেকে শুরু করে বিটি কলেজ মাঠ এবং পরে বনমালীপুর বিধানসভা কেন্দ্র থেকে ‘বিজয় রথ যাত্রা’ শুরু করে প্রতাপগড়, সূর্যমণিনগর, বাধারঘাট, টাউন বড়দোয়ালি, রামনগর বিধানসভা কেন্দ্র হয়ে পুনরায় বনমালীপুর বিধানসভা কেন্দ্রে এসে রোড শো সমাপ্ত করেন তিনি। এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং’কে নিয়ে এই রোড শো’র আয়োজন করে বিজেপি। গোটা রাস্তাতেই দুই পাশে অসংখ্য মানুষের ভিড় এই রোড শো’কে স্বার্থক করে তুলেছেন জানালেন বিজেপি নেতৃত্বরা। পাশাপাশি এদিন বিকেলে বনমালীপুর বিধানসভা কেন্দ্রের ক্ষুদিরাম স্কুল মাঠে একটি জনসভায় অংশ নেন তিনি।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*