আপডেট প্রতিনিধি, আগরতলা, ১০ ফেব্রুয়ারী ৷৷ ফের রাজনৈতিক সন্ত্রাস রাজ্যে। এবার আক্রান্ত মজলিশপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুশান্ত চৌধুরী। ঘটনা রাণীরবাজার এলাকায়। রাজনৈতিক সন্ত্রাসের জেড়ে পুড়িয়ে দেওয়া হয় বিজেপি বুথ অফিস, ভাঙ্গা হয় গাড়ি, কয়েক রাউন্ড গুলি হয় নিক্ষেপ করা হয় বোমা। এতে বিজেপি প্রার্থী সুশান্ত চৌধুরী সহ জখম হয় বেশ কিছু কর্মী সমর্থক। ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে যান রাজ্য নির্বাচন প্রভারী হিমন্ত বিশ্বশর্মা, রাজ্য প্রভারী সুনীল দেওধর, বিজেপি রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেব, বিধায়ক সুদীপ রায় বর্মণ। হাসপাতালে নিয়ে যাওয়া হয় সুশান্ত চৌধুরীকে। শনিবার রাত ১০টায় রাজ্যে পদার্পণ করেই এই ঘটনায় উদ্বগ প্রকাশ করেন সর্বভারতীয় বিজেপি সভাপতি অমিত শাহ। এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী জওয়ানদের।ফের আক্রান্ত সুশান্ত চৌধুরী, রাণীরবাজারে রাজনৈতিক সন্ত্রাস, জখম বহু
আপডেট প্রতিনিধি, আগরতলা, ১০ ফেব্রুয়ারী ৷৷ ফের রাজনৈতিক সন্ত্রাস রাজ্যে। এবার আক্রান্ত মজলিশপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুশান্ত চৌধুরী। ঘটনা রাণীরবাজার এলাকায়। রাজনৈতিক সন্ত্রাসের জেড়ে পুড়িয়ে দেওয়া হয় বিজেপি বুথ অফিস, ভাঙ্গা হয় গাড়ি, কয়েক রাউন্ড গুলি হয় নিক্ষেপ করা হয় বোমা। এতে বিজেপি প্রার্থী সুশান্ত চৌধুরী সহ জখম হয় বেশ কিছু কর্মী সমর্থক। ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে যান রাজ্য নির্বাচন প্রভারী হিমন্ত বিশ্বশর্মা, রাজ্য প্রভারী সুনীল দেওধর, বিজেপি রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেব, বিধায়ক সুদীপ রায় বর্মণ। হাসপাতালে নিয়ে যাওয়া হয় সুশান্ত চৌধুরীকে। শনিবার রাত ১০টায় রাজ্যে পদার্পণ করেই এই ঘটনায় উদ্বগ প্রকাশ করেন সর্বভারতীয় বিজেপি সভাপতি অমিত শাহ। এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী জওয়ানদের।