আপডেট প্রতিনিধি, আগরতলা, ১১ ফেব্রুয়ারী ৷৷ অবশেষে উদ্ধার হল বিজেপির রামনগর ১১ নম্বর বুথ সভাপতি মধুসূদন দেবের মৃতদেহ। টানা দুদিন নিখোঁজ থাকার পর তিনদিনের মাথায় রবিবার বড়জলা টি আর টি সি সংলগ্ন জঙ্গলাকীর্ন এলাকা থেকে উদ্ধার হয় তার ঝুলন্ত দেহ। দলীয় কর্মীর মৃতদেহ উদ্ধারের খবর পেতেই ঘটনাস্থলে ছুটে যান বিজেপির ত্রিপুরার দায়িত্বপ্রাপ্ত নির্বাচনী পর্যবেক্ষক হিমন্ত বিশ্বশর্মার নেতৃত্বে অন্যান্য নেতা কর্মীরা। তদন্তের জন্য যায় পুলিশ ও ফরেনসিক টিম। তবে মৃতদেহে আঘাতের চিহ্ন থাকায় এই মৃত্যু খুন বলে দাবি করেছেন বিজেপি নেতৃত্ব। জানা যায়, শুক্রবার দুপুরে স্ত্রী রীতা দেবকে রামনগরের ৭ নম্বর রোডের বাড়িতে নামিয়ে দেওয়ার পর থেকেই তার কোন সন্ধান পাওয়া যাচ্ছিল না। পরবর্তী সময়ে রাত ১০টা নাগাদ রামনগর ৬ নম্বর রোডের আলোক সংঘের মাঠের পাশে তার অটোটি পাওয়া যায়। সেই সাথে অটোতে পাওয়া যায় তার মোবাইল ফোনটি। জানা যায়, মধুসূদন আগে সিপিএমের সিট্যু কর্মী ছিলেন। আর দল ছাড়ার জন্য তাকে বিভিন্ন সময়ে হুমকি প্রদর্শনের অভিযোগ উঠে শাসক দলের বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে রামনগর ৭ নম্বর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।নিখোঁজ বিজেপি বুথ সভাপতির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার
আপডেট প্রতিনিধি, আগরতলা, ১১ ফেব্রুয়ারী ৷৷ অবশেষে উদ্ধার হল বিজেপির রামনগর ১১ নম্বর বুথ সভাপতি মধুসূদন দেবের মৃতদেহ। টানা দুদিন নিখোঁজ থাকার পর তিনদিনের মাথায় রবিবার বড়জলা টি আর টি সি সংলগ্ন জঙ্গলাকীর্ন এলাকা থেকে উদ্ধার হয় তার ঝুলন্ত দেহ। দলীয় কর্মীর মৃতদেহ উদ্ধারের খবর পেতেই ঘটনাস্থলে ছুটে যান বিজেপির ত্রিপুরার দায়িত্বপ্রাপ্ত নির্বাচনী পর্যবেক্ষক হিমন্ত বিশ্বশর্মার নেতৃত্বে অন্যান্য নেতা কর্মীরা। তদন্তের জন্য যায় পুলিশ ও ফরেনসিক টিম। তবে মৃতদেহে আঘাতের চিহ্ন থাকায় এই মৃত্যু খুন বলে দাবি করেছেন বিজেপি নেতৃত্ব। জানা যায়, শুক্রবার দুপুরে স্ত্রী রীতা দেবকে রামনগরের ৭ নম্বর রোডের বাড়িতে নামিয়ে দেওয়ার পর থেকেই তার কোন সন্ধান পাওয়া যাচ্ছিল না। পরবর্তী সময়ে রাত ১০টা নাগাদ রামনগর ৬ নম্বর রোডের আলোক সংঘের মাঠের পাশে তার অটোটি পাওয়া যায়। সেই সাথে অটোতে পাওয়া যায় তার মোবাইল ফোনটি। জানা যায়, মধুসূদন আগে সিপিএমের সিট্যু কর্মী ছিলেন। আর দল ছাড়ার জন্য তাকে বিভিন্ন সময়ে হুমকি প্রদর্শনের অভিযোগ উঠে শাসক দলের বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে রামনগর ৭ নম্বর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।