গোপাল সিং, খোয়াই, ১২ ফেব্রুয়ারী ৷৷ রাজ্যে নির্বাচনী প্রচারে এসে খোয়াই মহকুমার তিন কেন্দ্রের প্রার্থীর সমর্থনে সমাবেশ করলেন বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। খোয়াই সরকারী দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের মাঠে এই জনসভা অনুষ্ঠিত হয়েছে। জনসভায় ভাষণ রাখতে গিয়ে অমিত শাহ বলেন, বিজেপি ক্ষমতা দখলের জন্য পরিবর্তন চায়না। বিজেপি চায় মানুষের জীবন মানের পরিবর্তন। তাই বিজেপি’কে একবার সুযোগ দিন। ত্রিপুরাকে মডেল স্টেট্ বানিয়ে দেবে বিজেপি। অমিত শাহ আরও বলেন, যে সি পি এম ত্রিপুরায় ২৫ বছর কিছুই করেনি। শুধু করেছে হিংসা। আর মা বোনেদের উপর অত্যাচার। মোদীজির সরকার ত্রিপুরাকে ২৫ হাজার কোটি টাকা দিয়েছে। সেই টাকা লুটে পুঁটে শেষ করেছে সি পি এম। আবার সি পি এম বলছে বিজেপি-আই পি এফ টি জোট ক্ষমতায় এলে ত্রিপুরাকে ভাগ করে দিবে। এমন কিছুই হবেনা। সি পি এম ত্রিপুরাবাসীকে মিথ্যে প্রচার করছে। বরং ত্রিপুরাবাসীর আরও উন্নতি হবে। অমিত শাহ বলেন, ১৮ ফেব্রুয়ারী ভোট, ৩ মার্চ পরিনাম, ৪ মার্চ বিজেপি’র সরকার তৈরী হবে। আর ৫ মার্চেই কর্মচারীদের ৭ম বেতন কমিশন কার্যকর হয়ে যাবে। একই সাথে মজদুররা এখন সি পি এম সরকার থেকে পাচ্ছেন ১৭০ টাকা। মোদী সরকার আগে থেকেই ৩৪০ টাকা করে দিচ্ছে। তাই ৫ মার্চ তাদেরকেও ৩৪০ টাকা করে দেওয়া হবে। পাশাপাশি মেয়েদেরকে স্নাতক পর্যন্ত ফ্রিতে পড়াশুনা, ঘরে ঘরে রোজগার, শুদ্ধ পানীয় জল এবং যুবকদের জন্য স্মার্ট ফোন দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে অমিত শাহ। এছাড়াও এদিনের জনসভায় ছিলেন খোয়াই কেন্দ্রের প্রার্থী সহ অন্যান্যরা।তিন কেন্দ্রের প্রার্থীর সমর্থনে খোয়াইয়ে অমিত শাহর সমাবেশ
গোপাল সিং, খোয়াই, ১২ ফেব্রুয়ারী ৷৷ রাজ্যে নির্বাচনী প্রচারে এসে খোয়াই মহকুমার তিন কেন্দ্রের প্রার্থীর সমর্থনে সমাবেশ করলেন বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। খোয়াই সরকারী দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের মাঠে এই জনসভা অনুষ্ঠিত হয়েছে। জনসভায় ভাষণ রাখতে গিয়ে অমিত শাহ বলেন, বিজেপি ক্ষমতা দখলের জন্য পরিবর্তন চায়না। বিজেপি চায় মানুষের জীবন মানের পরিবর্তন। তাই বিজেপি’কে একবার সুযোগ দিন। ত্রিপুরাকে মডেল স্টেট্ বানিয়ে দেবে বিজেপি। অমিত শাহ আরও বলেন, যে সি পি এম ত্রিপুরায় ২৫ বছর কিছুই করেনি। শুধু করেছে হিংসা। আর মা বোনেদের উপর অত্যাচার। মোদীজির সরকার ত্রিপুরাকে ২৫ হাজার কোটি টাকা দিয়েছে। সেই টাকা লুটে পুঁটে শেষ করেছে সি পি এম। আবার সি পি এম বলছে বিজেপি-আই পি এফ টি জোট ক্ষমতায় এলে ত্রিপুরাকে ভাগ করে দিবে। এমন কিছুই হবেনা। সি পি এম ত্রিপুরাবাসীকে মিথ্যে প্রচার করছে। বরং ত্রিপুরাবাসীর আরও উন্নতি হবে। অমিত শাহ বলেন, ১৮ ফেব্রুয়ারী ভোট, ৩ মার্চ পরিনাম, ৪ মার্চ বিজেপি’র সরকার তৈরী হবে। আর ৫ মার্চেই কর্মচারীদের ৭ম বেতন কমিশন কার্যকর হয়ে যাবে। একই সাথে মজদুররা এখন সি পি এম সরকার থেকে পাচ্ছেন ১৭০ টাকা। মোদী সরকার আগে থেকেই ৩৪০ টাকা করে দিচ্ছে। তাই ৫ মার্চ তাদেরকেও ৩৪০ টাকা করে দেওয়া হবে। পাশাপাশি মেয়েদেরকে স্নাতক পর্যন্ত ফ্রিতে পড়াশুনা, ঘরে ঘরে রোজগার, শুদ্ধ পানীয় জল এবং যুবকদের জন্য স্মার্ট ফোন দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে অমিত শাহ। এছাড়াও এদিনের জনসভায় ছিলেন খোয়াই কেন্দ্রের প্রার্থী সহ অন্যান্যরা।