আপডেট প্রতিনিধি, আগরতলা, ২১ ফেব্রুয়ারী ৷৷ রাজনীতির ঊর্ধ্বে উঠে মনুষত্যের টানে জি বি হাসপাতালে ছুটে গেলেন ত্রিপুরা প্রদেশ বিজেপি রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেব। সৌজন্যতা প্রদর্শনেও কোথাও খামতি রাখলেন না তিনি। চিকিৎসাধীন অসুস্থ বাম মন্ত্রী খগেন্দ্র জমাতিয়া এবং ৮-টাউন বড়দোয়ালী বিধানসভা কেন্দ্রের বাম প্রার্থী আহত বিশ্বনাথ সাহার শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে বুধবার জি বি হাসপাতালে ছুটে গেলেন বিপ্লব কুমার দেব। তিনি তাদের সাথে কথা বলে দু’জনের সুচিকিৎসায় সাধ্যমতো সহায়তা প্রদানেরও আশ্বাস দিলেন। পাশাপাশি রাজ্যের বিভিন্ন জায়গায় রাজনৈতিক সন্ত্রাসে জখম হওয়া তিন বিজেপি কর্মীর শারীরিক অবস্থারও এদিন তিনি খোঁজ নেন।রাজনীতির ঊর্ধ্বে উঠে মনুষত্যের টানে হাসপাতালে বিপ্লব কুমার দেব
আপডেট প্রতিনিধি, আগরতলা, ২১ ফেব্রুয়ারী ৷৷ রাজনীতির ঊর্ধ্বে উঠে মনুষত্যের টানে জি বি হাসপাতালে ছুটে গেলেন ত্রিপুরা প্রদেশ বিজেপি রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেব। সৌজন্যতা প্রদর্শনেও কোথাও খামতি রাখলেন না তিনি। চিকিৎসাধীন অসুস্থ বাম মন্ত্রী খগেন্দ্র জমাতিয়া এবং ৮-টাউন বড়দোয়ালী বিধানসভা কেন্দ্রের বাম প্রার্থী আহত বিশ্বনাথ সাহার শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে বুধবার জি বি হাসপাতালে ছুটে গেলেন বিপ্লব কুমার দেব। তিনি তাদের সাথে কথা বলে দু’জনের সুচিকিৎসায় সাধ্যমতো সহায়তা প্রদানেরও আশ্বাস দিলেন। পাশাপাশি রাজ্যের বিভিন্ন জায়গায় রাজনৈতিক সন্ত্রাসে জখম হওয়া তিন বিজেপি কর্মীর শারীরিক অবস্থারও এদিন তিনি খোঁজ নেন।