বুধবার সকালে প্রথম পর্বের অনুষ্ঠানে আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনে বাংলাদেশের জাতীয় পতাকা অর্ধনমিত করেন সহকারী হাইকমিশনার মোহম্মদ সেখাওয়াত হোসেন। পরে বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার লিখিত বাণী পাঠ করা হয়।
এদিন দ্বিতীয় পর্বের অনুষ্ঠানে রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনের যৌথ উদ্যোগে রাজ্যভিত্তিক আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মূল অনুষ্ঠান হয় রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গনের আম্রকুঞ্জে। অনুষ্ঠানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা করেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের যুগ্ম অধিকর্তা দিনেশ দেবনাথ এবং আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনের সহকারী হাইকমিশনের মোহম্মদ সেখাওয়াত হোসেন। শহীদ বেদীতে পুস্পার্ঘ অর্পণ করেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী ভানুলাল সাহা।

