গোপাল সিং, খোয়াই, ১০ মার্চ ৷৷ স্বচ্ছ ভারত অভিযানের অঙ্গ হিসাবে শুক্রবার সকাল ১০টা নাগাদ খোয়াইয়ের বাচাইবাড়ি এলাকায় বাজার সাফাই অভিযান সংগঠিত করল আই পি এফ টি কর্মীরা। এই সাফাই অভিযানের নেতৃত্ব দেন আই পি এফ টি আশারামবাড়ী রিজিওনাল কমিটির সভাপতি তাপস দেববর্মা, আশারামবাড়ি রিজিওনাল কমিটির সম্পাদক সুধাংশু দেববর্মা সহ অসংখ্য কর্মীরা। প্রায় ৪ ঘন্টা দীর্ঘ মেয়াদী এই সাফাই অভিযানকে কেন্দ্র করে ব্যপক সাড়া পরিলক্ষিত হয়। আই পি এফ টি আশারামবাড়ী রিজিওনাল কমিটির সভাপতি তাপস দেববর্মা বলেন, বিগত দিনে এলাকার পরিচ্ছন্নতা বজায় রাখা হয়নি। বর্তমানে রাজনৈতিক কর্মসূচীর বাইরেও সামাজিক কর্মসূচীর অঙ্গ হিসাবে সাফাই অভিযান অব্যহত রাখবে আই পি এফ টি। কারন সুস্থ্য পরিবেশ গড়তে চাই পরিচ্ছন্নতা।সুস্থ্য পরিবেশ গড়তে সাফাই অভিযানে আই পি এফ টি কর্মী
গোপাল সিং, খোয়াই, ১০ মার্চ ৷৷ স্বচ্ছ ভারত অভিযানের অঙ্গ হিসাবে শুক্রবার সকাল ১০টা নাগাদ খোয়াইয়ের বাচাইবাড়ি এলাকায় বাজার সাফাই অভিযান সংগঠিত করল আই পি এফ টি কর্মীরা। এই সাফাই অভিযানের নেতৃত্ব দেন আই পি এফ টি আশারামবাড়ী রিজিওনাল কমিটির সভাপতি তাপস দেববর্মা, আশারামবাড়ি রিজিওনাল কমিটির সম্পাদক সুধাংশু দেববর্মা সহ অসংখ্য কর্মীরা। প্রায় ৪ ঘন্টা দীর্ঘ মেয়াদী এই সাফাই অভিযানকে কেন্দ্র করে ব্যপক সাড়া পরিলক্ষিত হয়। আই পি এফ টি আশারামবাড়ী রিজিওনাল কমিটির সভাপতি তাপস দেববর্মা বলেন, বিগত দিনে এলাকার পরিচ্ছন্নতা বজায় রাখা হয়নি। বর্তমানে রাজনৈতিক কর্মসূচীর বাইরেও সামাজিক কর্মসূচীর অঙ্গ হিসাবে সাফাই অভিযান অব্যহত রাখবে আই পি এফ টি। কারন সুস্থ্য পরিবেশ গড়তে চাই পরিচ্ছন্নতা।