আপডেট প্রতিনিধি, আগরতলা, ২০ মার্চ ৷৷ রাজ্যের বেহাল স্বাস্থ্য পরিষেবাকে পুনরুজ্জীবিত করতে উদ্যোগী হলেন রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর। চিকিৎসা ব্যবস্থাকে যাতে রাজ্যের সকল অংশের মানুষের কাছে পৌঁছানো যায় সেজন্য কোমর বেঁধে নামলেন রাজ্যের নতুন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মণ। এরই প্রেক্ষিতে মঙ্গলবার মহাকরণের ২নং কনফারেন্স হলে দপ্তরের কর্মকর্তাদের নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর পৌরহিত্যে অনুষ্ঠিত হয় এক গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠক। বৈঠকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের বিভিন্ন কাজকর্ম সম্পর্কে আলোচনা করা হয়। বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সচিব জে কে দেববর্মা, দপ্তরের পরিচালক ডি ডার্লং সহ প্রশাসনের শীর্ষ পদাধিকারীরা। বৈঠকে অংশ নেন জিবি, আই জি এম হাসপাতালের মেডিকেল সুপার, প্রত্যেকটি জেলার চিফ মেডিকেল অফিসার সহ সংশ্লিষ্ট পদাধিকারীরা। স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মণ রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে কিভাবে আরো উন্নতির দিকে নেওয়া যায় তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তাদের উদ্দেশ্যে আহ্বান রাখেন।বেহাল স্বাস্থ্য পরিষেবাকে পুনরুজ্জীবিত করতে উদ্যোগী হলেন নতুন স্বাস্থ্যমন্ত্রী
আপডেট প্রতিনিধি, আগরতলা, ২০ মার্চ ৷৷ রাজ্যের বেহাল স্বাস্থ্য পরিষেবাকে পুনরুজ্জীবিত করতে উদ্যোগী হলেন রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর। চিকিৎসা ব্যবস্থাকে যাতে রাজ্যের সকল অংশের মানুষের কাছে পৌঁছানো যায় সেজন্য কোমর বেঁধে নামলেন রাজ্যের নতুন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মণ। এরই প্রেক্ষিতে মঙ্গলবার মহাকরণের ২নং কনফারেন্স হলে দপ্তরের কর্মকর্তাদের নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর পৌরহিত্যে অনুষ্ঠিত হয় এক গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠক। বৈঠকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের বিভিন্ন কাজকর্ম সম্পর্কে আলোচনা করা হয়। বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সচিব জে কে দেববর্মা, দপ্তরের পরিচালক ডি ডার্লং সহ প্রশাসনের শীর্ষ পদাধিকারীরা। বৈঠকে অংশ নেন জিবি, আই জি এম হাসপাতালের মেডিকেল সুপার, প্রত্যেকটি জেলার চিফ মেডিকেল অফিসার সহ সংশ্লিষ্ট পদাধিকারীরা। স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মণ রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে কিভাবে আরো উন্নতির দিকে নেওয়া যায় তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তাদের উদ্দেশ্যে আহ্বান রাখেন।