২ এপ্রিল থেকে আগরতলা বইমেলা, স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত

bookআপডেট প্রতিনিধি, আগরতলা, ২২ মার্চ ৷৷ আগামী ২রা এপ্রিল থেকে ১২ দিন ব্যাপী আগরতলা বইমেলা শুরু হচ্ছে। আগরতলা বইমেলাকে সামনে রেখে শুরু হয়ে গেছে প্রস্তুতি। বৃহস্পতিবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আগরতলা বইমেলা উপলক্ষ্যে স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত হয়। স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান উপমূখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আগরতলা পুর নিগমের মেয়র ডঃ প্রফুল্লজিৎ সিনহা, স্টিয়ারিং কমিটির সদস্য-সদস্যাগণ, তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব এম এল দে সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ উপস্থিত ছিলেন।
আগামী ২রা এপ্রিল বিকেল ৫টায় আগরতলা বইমেলার উদ্বোধন হবে। বইমেলা চলবে প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত। ছুটির দিনে বইমেলা চলবে দুপুর ১টা থেকে রাত ৯টা পর্যন্ত। বইমেলায় সমস্ত বই ক্রয়ের উপর ১০ শতাংশ ছাড় পাওয়া যাবে।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*