আপডেট প্রতিনিধি, আগরতলা, ২২ মার্চ ৷৷ রাজ্যের প্রধান হাসপাতাল আগরতলা সরকারি মেডিকেল কলেজ ও জিবি হাসপাতাল পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। বৃহস্পতিবার রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল পরিদর্শনে গিয়ে মুখ্যমন্ত্রী একে একে জরুরী বিভাগ, বার্ন ইউনিট, অপারেশন থিয়েটার, মেডিসিন বিভাগ, শিশু বিভাগ, ক্যান্টিন ও লন্ড্রি সহ বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। পরিদর্শনকালে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মণ ও স্বাস্থ্য দফতরের সচিব সমরজীৎ ভৌমিক, অধিকর্তা জে কে দেববর্মা, জিবি হাসপাতালের মেডিকেল সুপার ডাঃ সুব্রত বৈদ্য সহ সংশ্লিষ্ট আধিকারিকরা। হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে রোগী ও তাদের আত্মীয়-স্বজনের সঙ্গে কথা বলে সমস্যার কথা জানতে চান মুখ্যমন্ত্রী। পাশাপাশি হাসপাতালের বিভিন্ন স্তরের কর্মীদের কাজে কি কি সমস্যা হচ্ছে তাও জানার চেষ্টা করেন তিনি। মূখ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্য পরিষেবায় দায়িত্বে অবহেলা কোনভাবে বরদাস্ত করা হবে না। সকল অংশের মানুষকে সুষ্ঠু স্বাস্থ্য পরিষেবা প্রদান করতে হবে। পরিদর্শন শেষে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের জানান, আগামী এক মাসের মধ্যে হাসপাতালের মান উন্নত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বলা হয়েছে। অন্যথায় হাসপাতালের কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।জিবি হাসপাতাল পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী, জানতে চান রোগীদের সমস্যার কথা
আপডেট প্রতিনিধি, আগরতলা, ২২ মার্চ ৷৷ রাজ্যের প্রধান হাসপাতাল আগরতলা সরকারি মেডিকেল কলেজ ও জিবি হাসপাতাল পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। বৃহস্পতিবার রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল পরিদর্শনে গিয়ে মুখ্যমন্ত্রী একে একে জরুরী বিভাগ, বার্ন ইউনিট, অপারেশন থিয়েটার, মেডিসিন বিভাগ, শিশু বিভাগ, ক্যান্টিন ও লন্ড্রি সহ বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। পরিদর্শনকালে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মণ ও স্বাস্থ্য দফতরের সচিব সমরজীৎ ভৌমিক, অধিকর্তা জে কে দেববর্মা, জিবি হাসপাতালের মেডিকেল সুপার ডাঃ সুব্রত বৈদ্য সহ সংশ্লিষ্ট আধিকারিকরা। হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে রোগী ও তাদের আত্মীয়-স্বজনের সঙ্গে কথা বলে সমস্যার কথা জানতে চান মুখ্যমন্ত্রী। পাশাপাশি হাসপাতালের বিভিন্ন স্তরের কর্মীদের কাজে কি কি সমস্যা হচ্ছে তাও জানার চেষ্টা করেন তিনি। মূখ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্য পরিষেবায় দায়িত্বে অবহেলা কোনভাবে বরদাস্ত করা হবে না। সকল অংশের মানুষকে সুষ্ঠু স্বাস্থ্য পরিষেবা প্রদান করতে হবে। পরিদর্শন শেষে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের জানান, আগামী এক মাসের মধ্যে হাসপাতালের মান উন্নত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বলা হয়েছে। অন্যথায় হাসপাতালের কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।