বেপরোয়া ট্রাকের ধাক্কায় মৃত ১, আহত ৩

accidentগোপাল সিং, খোয়াই, ২৩ মার্চ ৷৷ বেপরোয়া ট্রাকের ধাক্কায় এক পথচারীর মর্মান্তিক মৃত্যু। শুক্রবার সন্ধ্যায় খোয়াই থানা এলাকার পদ্মবিল বাজারের সন্নিকটে ভয়াবহ দূর্ঘটনায় নৃপেন্দ্র দেববর্মা নামে এক ব্যাক্তির মর্মান্তিক মৃত্যু হল। পাশাপাশি গাড়ী চালক ও ২ জন মহিলা সহ ৩ জন গুরুতর জখম হন। ঘটনবার বিবরনে জানা যায়, আগরতলা থেকে টি আর ০১ এফ ১৬৯৬ নম্বরের বেপরুয়া ঘাতক ট্রাক গাড়ীটি দ্রুত বেগে পদ্মবিল বাজারের দিকে আসার সময় তিন জন পথচারীকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় নৃপেণ দেববর্মা নামে ৪৫ বছরের এক ব্যাক্তির। এছাড়া বিচিত্রা দেববর্মা (৫৫), স্বরণী দেববর্মা (৪৮) এবং ঘাতক ট্রাক গাড়ীর চালক লিটন দাস মারাত্মক জখম হয়। তাদের তড়িঘড়ি খোয়াই জেলা হাসপাতালে নিয়ে এলে নৃপেন দেববর্মাকে মৃত বলে ঘোষনা করেন কর্তব্যরত চিকিৎসক। অপরদিকে আঘাত গুরুতর হওয়ায় রাতেই জিবি স্থানান্তর করা হয় বিচিত্রা দেববর্মা ও গাড়ী চালক লিটন দাসকে। প্রত্যক্ষদর্শীদের থেকে জানা যায়, দূর্ঘটনার পর উন্মত্ত জনতা গাড়ী চালককে গণধোলাই দিয়ে ট্রাক গাড়ীটি আগুন দিয়ে পুড়িয়ে দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ ও টিএসআর। এলাকায় প্রচুর পরিমানে পুলিশ ও টিএসআর মোতায়েন করা হয়েছে।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*