গোপাল সিং, খোয়াই, ২৩ মার্চ ৷৷ বামেদের হাতছাড়া হতে শুরু করেছে পঞ্চায়েতগুলি। একে একে প্রধান সহ সদস্যরা ইস্তফা দিতে শুরু করায় এই পরিস্থিতি তৈরী হচ্ছে। সারা রাজ্যের সাথে খোয়াইতেও এই ধারা অব্যহত রয়েছে। ১৭ মার্চ থেকে শুরু হয়ে প্রতিদিনই চলছে পদত্যাগের পালা। শুক্রবারও অন্যথা হয়নি। এদিন খোয়াইয়ের চেবরী গ্রাম পঞ্চায়েতটিও কার্যত বামফ্রন্টের হাত ছাড়া হয়ে গেল বলা যায়। পঞ্চায়েত প্রধান সহ ১১ জন সদস্য একযোগে পদত্যাগ করেছেন। শারীরিক অসুস্থ্যতা দেখিয়ে ১১ জন সদস্যের ইস্তফা, স্বভাবতই পদত্যাগ করার সঠিক কারন নিয়ে সন্দেহের অবকাশ থাকছেই। শুক্রবার চেবরী পঞ্চায়েত প্রধানের নেতৃত্বে ১১ জন সদস্য খোয়াই ব্লকের বিডিও পৃথ্বিরাজ দেবনাথের নিকট পদত্যাগ পত্র তুলে দেন। শীঘ্রই বামেদের দখলে থাকা পঞ্চায়েতগুলি যে বিজেপি শিবিরে আসতে চলেছে তা সহজেই অনুমান করা যায়।প্রধান সহ ১১ জন সদস্য একযোগে পদত্যাগ চেবরী গ্রাম পঞ্চায়েতে
গোপাল সিং, খোয়াই, ২৩ মার্চ ৷৷ বামেদের হাতছাড়া হতে শুরু করেছে পঞ্চায়েতগুলি। একে একে প্রধান সহ সদস্যরা ইস্তফা দিতে শুরু করায় এই পরিস্থিতি তৈরী হচ্ছে। সারা রাজ্যের সাথে খোয়াইতেও এই ধারা অব্যহত রয়েছে। ১৭ মার্চ থেকে শুরু হয়ে প্রতিদিনই চলছে পদত্যাগের পালা। শুক্রবারও অন্যথা হয়নি। এদিন খোয়াইয়ের চেবরী গ্রাম পঞ্চায়েতটিও কার্যত বামফ্রন্টের হাত ছাড়া হয়ে গেল বলা যায়। পঞ্চায়েত প্রধান সহ ১১ জন সদস্য একযোগে পদত্যাগ করেছেন। শারীরিক অসুস্থ্যতা দেখিয়ে ১১ জন সদস্যের ইস্তফা, স্বভাবতই পদত্যাগ করার সঠিক কারন নিয়ে সন্দেহের অবকাশ থাকছেই। শুক্রবার চেবরী পঞ্চায়েত প্রধানের নেতৃত্বে ১১ জন সদস্য খোয়াই ব্লকের বিডিও পৃথ্বিরাজ দেবনাথের নিকট পদত্যাগ পত্র তুলে দেন। শীঘ্রই বামেদের দখলে থাকা পঞ্চায়েতগুলি যে বিজেপি শিবিরে আসতে চলেছে তা সহজেই অনুমান করা যায়।