আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৩ মার্চ ৷৷ ত্রিপুরা হাইকোর্ট হিসেবে প্রথম যাত্রা শুরু করেছিল ২০১৩ সালের ২৩শে মার্চ। সেই হিসেবে ২৩শে মার্চ, ২০১৮ (শুক্রবার) ত্রিপুরা হাইকোর্টের ৫ম প্রতিষ্ঠা দিবস উদযাপন অনুষ্ঠিত হয়। ত্রিপুরা হাইকোর্ট চত্বরে আয়োজিত এই অনুষ্ঠানের উদোধন করেন রাজ্যপাল তথাগত রায়। এই অনুষ্ঠানে রাজ্যপাল ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি অজয় রাস্তোগী, বিচারপতি শুভাশিষ তলাপাত্র, এডভোকেট জেনারেল অরুণ কান্তি ভৌমিক প্রমুখ। অনুষ্ঠানে রাজ্যপাল তথাগত রায় সবাইকে শুভেচ্ছা জানান। মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বক্তব্য রাখতে গিয়ে বলেন, ত্রিপুরা হাইকোর্টের সহযোগিতায় সরকার রাজ্যের ৮টি জেলা ও বিভিন্ন মহকুমাগুলিতে জরুরী ভিত্তিতে আইনের পরিকাঠামো গড়ে তুলবে। অনুষ্ঠানে স্বাগত ভাষন রাখেন ত্রিপুরা হাইকোর্টের রেজিষ্টার এস জি চট্টপাধ্যায়। ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন ত্রিপুরা হাইকোর্টের রেজিষ্টার (জুডিশিয়াল) এ দেববর্মা।ত্রিপুরা হাইকোর্টের ৫ম প্রতিষ্ঠা দিবস উদযাপিত
আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৩ মার্চ ৷৷ ত্রিপুরা হাইকোর্ট হিসেবে প্রথম যাত্রা শুরু করেছিল ২০১৩ সালের ২৩শে মার্চ। সেই হিসেবে ২৩শে মার্চ, ২০১৮ (শুক্রবার) ত্রিপুরা হাইকোর্টের ৫ম প্রতিষ্ঠা দিবস উদযাপন অনুষ্ঠিত হয়। ত্রিপুরা হাইকোর্ট চত্বরে আয়োজিত এই অনুষ্ঠানের উদোধন করেন রাজ্যপাল তথাগত রায়। এই অনুষ্ঠানে রাজ্যপাল ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি অজয় রাস্তোগী, বিচারপতি শুভাশিষ তলাপাত্র, এডভোকেট জেনারেল অরুণ কান্তি ভৌমিক প্রমুখ। অনুষ্ঠানে রাজ্যপাল তথাগত রায় সবাইকে শুভেচ্ছা জানান। মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বক্তব্য রাখতে গিয়ে বলেন, ত্রিপুরা হাইকোর্টের সহযোগিতায় সরকার রাজ্যের ৮টি জেলা ও বিভিন্ন মহকুমাগুলিতে জরুরী ভিত্তিতে আইনের পরিকাঠামো গড়ে তুলবে। অনুষ্ঠানে স্বাগত ভাষন রাখেন ত্রিপুরা হাইকোর্টের রেজিষ্টার এস জি চট্টপাধ্যায়। ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন ত্রিপুরা হাইকোর্টের রেজিষ্টার (জুডিশিয়াল) এ দেববর্মা।