পদত্যাগ পুরনো কমিটির, আগরতলা প্রেস ক্লাবের নয়া এডহক কমিটি গঠিত

apcআপডেট প্রতিনিধি, আগরতলা, ২৫ মার্চ ৷৷ পদত্যাগ করলেন আগরতলা প্রেস ক্লাবের পুরনো কমিটির দায়িত্বপ্রাপ্ত পদাধিকারীরা। রবিবার আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত বার্ষিক সাধারণ সভায় চাপের মুখে পুরনো কমিটি ভেঙে দিয়ে পদত্যাগ করতে বাধ্য হলেন তারা। এদিন প্রেস ক্লাবের পরিচালনগত ইস্যু সহ সদস্য পদ প্রদান নিয়ে কেলেঙ্কারির অভিযোগে বিক্ষোভের মুখে পড়েন পুরনো কমিটির দায়িত্বপ্রাপ্ত পদাধিকারীরা। বাধ্য হয়ে কমিটির সকলেই নিজেদের পদ থেকে ইস্তফা প্রদান করেন। এরপর সাত সদস্যের নয়া এডহক কমিটি গঠন করা হয়। এই এডহক কমিটিতে রাজ্যের বিশিষ্ট সাংবাদিক প্রণব সরকারকে কনভেনার বানানো হয়। এছাড়া সাত সদস্যের কমিটিতে রয়েছেন বিশ্বেন্দু ভট্টাচার্য, নবেন্দু ভট্টাচার্য, কমল কলই, তপন মুজমদার, অরিন্দম দে এবং দীপন্ত মজুমদার। বিদায়ী কমিটির তরফে এই ঘোষণা দেন আর কে কল্যাণ জিত সিং। এর পাশাপাশি এদিনের সাধারণ সভা থেকে দুই শহীদ সাংবাদিক শান্তনু ভৌমিক এবং সুদীপ দত্ত ভৌমিকের প্রতি শ্রদ্ধা জানিয়ে দুই মিনিট মৌনব্রত পালন করা হয়।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*