কুমারী পুজোর মধ্য দিয়ে শেষ হল অষ্টমী পূজো

kumari kumari.jpg1আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৫ মার্চ ৷৷ আজ পবিত্র মহাষ্টমী। পঞ্জিকা মতে নানা আয়োজন উপাচারে হয়েছে বসন্তের বাসন্তী পূজোর মহাষ্টমীর পূজো। আগরতলার দুর্গাবাড়ি, আনন্দময়ী কালি বাড়ি সহ বাড়ী ঘরে অষ্টমীতে ভক্তকুল চিন্ময়ী মায়ের শ্রী পাদ পদ্মে পুস্পাঞ্জলীতে অঞ্জলি দিয়েছেন। যুগ পাল্টে গেলেও পরম্পরা, লৌকিক আচার নিষ্ঠাতে মহাষ্টমীর মাতৃ অর্চনার ছবিতে কোনো পরিবর্তন হয়নি। শহরের আনন্দময়ী কালি বাড়িতে খুব ধুমধামের সহিত শেষ হল শেষ হল কুমারী পুজোর পূজার্চনা। কুমারী পুজো দেখতে রাজধানীর আনন্দময়ী কালি বাড়ির বাইরে লাইনও পড়ে যায় রীতিমত। শহরের সুদৃশ্য দুর্গা বাড়িতে পুজো দেখতে প্রবীণদের দেখা গেছে দিনেই মায়ের দর্শনে পূণ্য অর্জনে বেরিয়ে পরেছেন । আনন্দ উচ্ছাসে রাত্রিবেলায় আগরতলা দুর্গা বাড়িতে আবার সেই পুরনো চাহারায় – মানুষের ভীড়ে কল্লোলিত দুর্গা বাড়ী।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*