আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৭ এপ্রিল ৷৷ শুরু হচ্ছে ঝড় বৃষ্টির মরসুম। আর এই মরসুমে সবসময়ই মুখ থুবড়ে পড়ে রাজ্যের বিদ্যুৎ পরিসেবা। এই বিদ্যুৎ পরিসেবা ব্যাহত যাতে না হয় সেই জন্য একটি প্রকল্প হাতে নিচ্ছে রাজ্য সরকার। শুক্রবার বিদ্যুৎ দপ্তর ও নিগমের কর্মীদের নিয়ে একটি পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে রাজ্যের বিদ্যুৎমন্ত্রী তথা উপ-মুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা বলেন, যে কোন বিপর্যয়েই যদি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়, তবে সর্বোচ্চ ৬ ঘন্টার মধ্যে তা সারাই করতে হবে। পাশাপাশি বিদ্যুৎহীন পরিবারগুলিকে নতুন সংযোগ দেওয়ার জন্য ‘সৌভাগ্য’ নামে একটি নতুন প্রকল্পও ঘোষণা করেন মন্ত্রী। তিনি বলেন, কেন্দ্রীয় বিদ্যুৎমন্ত্রীর উপস্থিতিতে শীঘ্রই এই প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু হবে।বিপর্যয়েই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হলে ৬ ঘন্টার মধ্যে করতে হবে সারাই – বললেন উপ-মুখ্যমন্ত্রী
আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৭ এপ্রিল ৷৷ শুরু হচ্ছে ঝড় বৃষ্টির মরসুম। আর এই মরসুমে সবসময়ই মুখ থুবড়ে পড়ে রাজ্যের বিদ্যুৎ পরিসেবা। এই বিদ্যুৎ পরিসেবা ব্যাহত যাতে না হয় সেই জন্য একটি প্রকল্প হাতে নিচ্ছে রাজ্য সরকার। শুক্রবার বিদ্যুৎ দপ্তর ও নিগমের কর্মীদের নিয়ে একটি পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে রাজ্যের বিদ্যুৎমন্ত্রী তথা উপ-মুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা বলেন, যে কোন বিপর্যয়েই যদি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়, তবে সর্বোচ্চ ৬ ঘন্টার মধ্যে তা সারাই করতে হবে। পাশাপাশি বিদ্যুৎহীন পরিবারগুলিকে নতুন সংযোগ দেওয়ার জন্য ‘সৌভাগ্য’ নামে একটি নতুন প্রকল্পও ঘোষণা করেন মন্ত্রী। তিনি বলেন, কেন্দ্রীয় বিদ্যুৎমন্ত্রীর উপস্থিতিতে শীঘ্রই এই প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু হবে।