তারায় তারায় ডেস্ক ৷৷ দু’দিন জেলে কাটানোর পর শনিবার সন্ধ্যায় নিজের বাড়িতে ফিরে এলেন সলমন। যোধপুর থেকে বিশেষ বিমানে তিনি মুম্বইয়ে ফিরে আসেন। শনিবার দুপুরে জামিন পেয়ে যান সলমন। ৫০ হাজার ব্যক্তিগত বন্ডে তাঁকে জামিন দেয় যোধপুরের আদালত। জেল থেকে বের হওয়ার সময় সলমনের পরনে ছিল কালো টি-শার্ট, ও কাটো টুপি। জেল থেকে বের হওয়ার পর এদিন সোজা যোধপুর বিমানবন্দরের দিকে রওনা হন তিনি। সলমনের জন্য জেলের বাইরে অপেক্ষা করছিলেন দেহরক্ষী শেরা। অপেক্ষায় ছিলেন তাঁর দুই বোন অলভিরা ও অর্পিতা। তাঁদের সঙ্গে মুম্বইয়ের উদ্দেশ্যে রওনা হন সলমন। এদিন, সলমনের মুক্তির পর যোধপুরে উচ্ছ্বাসে ফেটে পড়েন তাঁর ভক্তরা। জেলের সামনেই বাজি ফাটিয়ে সেলিব্রেট করেন সলমনের অনুরাগীরা।দু’দিন জেলে কাটানোর পর জামিন পেলেন সলমন
তারায় তারায় ডেস্ক ৷৷ দু’দিন জেলে কাটানোর পর শনিবার সন্ধ্যায় নিজের বাড়িতে ফিরে এলেন সলমন। যোধপুর থেকে বিশেষ বিমানে তিনি মুম্বইয়ে ফিরে আসেন। শনিবার দুপুরে জামিন পেয়ে যান সলমন। ৫০ হাজার ব্যক্তিগত বন্ডে তাঁকে জামিন দেয় যোধপুরের আদালত। জেল থেকে বের হওয়ার সময় সলমনের পরনে ছিল কালো টি-শার্ট, ও কাটো টুপি। জেল থেকে বের হওয়ার পর এদিন সোজা যোধপুর বিমানবন্দরের দিকে রওনা হন তিনি। সলমনের জন্য জেলের বাইরে অপেক্ষা করছিলেন দেহরক্ষী শেরা। অপেক্ষায় ছিলেন তাঁর দুই বোন অলভিরা ও অর্পিতা। তাঁদের সঙ্গে মুম্বইয়ের উদ্দেশ্যে রওনা হন সলমন। এদিন, সলমনের মুক্তির পর যোধপুরে উচ্ছ্বাসে ফেটে পড়েন তাঁর ভক্তরা। জেলের সামনেই বাজি ফাটিয়ে সেলিব্রেট করেন সলমনের অনুরাগীরা।