আনন্দনগর টি এফ ডি পি সি’র শিল্প এলাকা পরিদর্শনে বনমন্ত্রী

forestআপডেট প্রতিনিধি, আগরতলা, ০৯ এপ্রিল ৷৷ আনন্দনগরের টি এফ ডি পি সি ইন্ডাস্ট্রিয়ালের বিভিন্ন ইউনিট পরিদর্শন করেন বনমন্ত্রী মেবার কুমার জমাতিয়া। সোমবার আনন্দনগরের টি এফ ডি পি সি ইন্ডাস্ট্রিয়াল পরিদর্শনের আগে বনমন্ত্রী ইন্ডাস্ট্রিয়ালের কার্যালয়ের কনফারেন্স হলে বন দপ্তরের আধিকারিকদের সাথে সৌজন্যমূলক এক সভায় মিলিত হন। সেখানে টি এফ ডি পি সি-র এম ডি সহ অন্যান্য আধিকারিকরা প্রোজেক্টের মাধ্যমে রাজ্যের বিভিন্ন স্থানের টি এফ ডি পি সি’র রাজ্যের বিভিন্ন কর্মসূচীর তথ্য তুলে ধরেন। সভায় বনমন্ত্রী টি এফ ডি পি সি’র আয় ব্যয় সহ নানা বিষয়ের খোঁজ খবর নেন। পরিদর্শনকালে বনমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন টি এফ ডি পি সি’র এম ডি ডঃ অশোক কুমার সহ বিভিন্ন ডিভিশন্যাল ম্যানেজার। সংশ্লিষ্ট শিল্প এলাকা পরিদর্শনের সময় বনমন্ত্রী মেবার কুমার জমাতিয়া সেখানে একটি বৃক্ষ রোপণ করেন।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*