আপডেট প্রতিনিধি, আগরতলা, ২২ এপ্রিল ৷৷ রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল ফের পরিদর্শন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। শনিবার আগরতলার জি বি হাসপাতাল পরিদর্শনের পাশাপাশি হাস্পাতালের উন্নয়ন নিয়ে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী। এদিন রাত সোয়া সাতটায় জিবি হাসপাতালে যান তিনি। রাত ১০টা ৪০ মিনিট পর্যন্ত তিনি হাসপাতালে অবস্থান করেন এবং স্বাস্থ্য কর্মী সহ রোগী ও তাদের স্বাজনদের সঙ্গে কথা বলেন। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর গত ২১ মার্চ জিবি হাসপাতাল পরিদর্শন করে তিনি বলেছিলেন, এক মাস পর আবার হাসপাতাল পরিদর্শনে আসবেন তিনি। জনগণকে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী একমাস পর শনিবার (২১ এপ্রিল) ফের হাসপাতাল পরিদর্শন করে ডাক্তার, নার্স, হাসপাতালের অন্যান্য কর্মীসহ রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। জিবি হাসপাতালের উন্নয়ন নিয়ে এই বৈঠকে মূখ্যমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন স্বাস্থ্য সচিব সমরজিৎ ভৌমিক, স্বাস্থ্য অধিকর্তা ডাঃ জে কে দেববর্মা, এ জি এম সি-র ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসার শিখা দেব, হাসপাতালের মেডিক্যাল সুপার ডাঃ সুব্রত বৈদ্য প্রমুখ।জিবি হাসপাতালের উন্নয়ন নিয়ে বৈঠক মুখ্যমন্ত্রীর
আপডেট প্রতিনিধি, আগরতলা, ২২ এপ্রিল ৷৷ রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল ফের পরিদর্শন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। শনিবার আগরতলার জি বি হাসপাতাল পরিদর্শনের পাশাপাশি হাস্পাতালের উন্নয়ন নিয়ে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী। এদিন রাত সোয়া সাতটায় জিবি হাসপাতালে যান তিনি। রাত ১০টা ৪০ মিনিট পর্যন্ত তিনি হাসপাতালে অবস্থান করেন এবং স্বাস্থ্য কর্মী সহ রোগী ও তাদের স্বাজনদের সঙ্গে কথা বলেন। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর গত ২১ মার্চ জিবি হাসপাতাল পরিদর্শন করে তিনি বলেছিলেন, এক মাস পর আবার হাসপাতাল পরিদর্শনে আসবেন তিনি। জনগণকে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী একমাস পর শনিবার (২১ এপ্রিল) ফের হাসপাতাল পরিদর্শন করে ডাক্তার, নার্স, হাসপাতালের অন্যান্য কর্মীসহ রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। জিবি হাসপাতালের উন্নয়ন নিয়ে এই বৈঠকে মূখ্যমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন স্বাস্থ্য সচিব সমরজিৎ ভৌমিক, স্বাস্থ্য অধিকর্তা ডাঃ জে কে দেববর্মা, এ জি এম সি-র ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসার শিখা দেব, হাসপাতালের মেডিক্যাল সুপার ডাঃ সুব্রত বৈদ্য প্রমুখ।