আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৬ এপ্রিল ৷৷ বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই-কমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা সাক্ষাৎ করলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সঙ্গে। বৃহস্পতিবার দুপুরে মহাকরণে মুখ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। সাক্ষাৎকারকালে একে অপরের শুভেচ্ছা বিনিময় করেন। এরপর মহাকরণের এক নম্বর কনফারেন্স হলে এক বৈঠকে মিলিত হন তাঁরা। বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই-কমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা, রাজ্যের মুখ্যসচিব সঞ্জিব রঞ্জন, অর্থ দপ্তরের প্রধান সচিব এম নাগারাজু, স্বাস্থ্য দপ্তরের প্রধান সচিব সমরজীৎ ভৌমিক প্রমুখ।মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করলেন হর্ষ বর্ধন শ্রিংলা
আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৬ এপ্রিল ৷৷ বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই-কমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা সাক্ষাৎ করলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সঙ্গে। বৃহস্পতিবার দুপুরে মহাকরণে মুখ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। সাক্ষাৎকারকালে একে অপরের শুভেচ্ছা বিনিময় করেন। এরপর মহাকরণের এক নম্বর কনফারেন্স হলে এক বৈঠকে মিলিত হন তাঁরা। বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই-কমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা, রাজ্যের মুখ্যসচিব সঞ্জিব রঞ্জন, অর্থ দপ্তরের প্রধান সচিব এম নাগারাজু, স্বাস্থ্য দপ্তরের প্রধান সচিব সমরজীৎ ভৌমিক প্রমুখ।