জেলা ভিত্তিক গ্রাম স্বরাজ দিবস পালিত

dstবিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৮ এপ্রিল ৷৷ শান্তির বাজার মহকুমার অন্তর্গত বীরচন্দ্র মনু শহীদ স্মৃতি বিদ্যামন্দিরে অনুষ্ঠিত হয় জেলা ভিত্তিক গ্রাম স্বরাজ দিবস। শনিবার এক অনুষ্ঠানের মধ্যদিয়ে এই দিবসটি পালিত হয়। প্রদীপ প্রজ্বলনের মধ্যদিয়ে অনুষ্ঠানের শুভ সুচনা করেন বিধায়ক অরুন চন্দ্র ভৌমিক।অনুষ্ঠানে স্বাগত ভাষন রাখেন দক্ষিন ত্রিপুরা জেলার জেলা শাসক সি কে জমাতিয়া।অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক প্রমোদ রিয়াং, দক্ষিন জেলার পুলিশের এস পি জল সিং মীনা, প্রাক্তন ডেপুটি স্পীকার গৌরী শঙ্কর রিয়াং, শান্তির বাজার মহকুমা শাসক বিশ্বশ্রী বি, সাব্রুম মহকুমা শাসক, বিলোনীয়া মহকুমা শাসক ও অন্যান্য অতিথিবৃন্দ। অনুষ্ঠানের মধ্য দিয়ে দক্ষিন জেলার বিভিন্ন অফিস কতৃপক্ষকে ভালো কাজের জন্য পুরস্কার বিতরন করা হয়। অনুষ্ঠানে অনেক সরকারী দপ্তর তাদের স্টল নিয়ে আসেন। এই স্টলগুলিতে সরকারী বিভিন্ন স্কীম সম্পর্কে সকলকে সচেতন করা হয় ও মাটি পরিক্ষা থেকে শুরু করে লোকজনের প্রাথমিক চিকিৎসা, পশু চিকিৎসা করা হয়।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*