‘সৌভাগ্য’ প্রকল্পের উদ্বোধন হল খোয়াইতে

souvaggoগোপাল সিং, খোয়াই, ২৮ এপ্রিল ৷৷ ভারত সরকার গ্রাম স্বরাজ অভিযানের মধ্য দিয়ে দেশের প্রতিটি ঘর, গ্রাম বা শহরে ১৪ই এপ্রিল থেকে ৫ই মে পর্যন্ত প্রধানমন্ত্রী সহজ বিজলী হর ঘর যোজনা ‘সৌভাগ্য’ প্রকল্প চালু করেছে। যাদের বাড়ীতে এখনও বিদ্যুৎ পৌছায়নি তারা এই প্রকল্পের আওতায় আসবে। সকল অবিদ্যুতায়িত ঘরগুলিকে আগামী ১লা এপ্রিল ২০১৯ সালের মধ্যে বিদ্যুৎ সংযোগ প্রদান এবং প্রায় ৪ কোটি বাড়ীতে বিদ্যুৎ সংযোগ সহ সার্ভিস কানেকশন কেম্পের মাধ্যমে বিনা শুল্কে বিদ্যুৎ সংযোগের লক্ষ্যে এই প্রকল্প চালু করেছে ভারত সরকার। শনিবার দুপুরে খোয়াই বিদ্যুৎ নিগমের অফিস প্রাঙ্গনে প্রধানমন্ত্রী সহজ বিজলী হর ঘর যোজনা ‘সৌভাগ্য’ প্রকল্পের উদ্বোধন হয়। উদ্বোধন করেন সমাজসেবী অমিত রক্ষিত। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক পিণাকি দাস চৌধূরী, মহকুমা শাসক বিম্বিসার ভট্টাচার্য্য, ডিজিএম বিশ্বজিৎ সরকার, সমাজসেবী মনোজ দাস সহ অন্যান্যরা। অনুষ্ঠানে ৪ জন ভোক্তাকে বিদ্যুৎ সংযোগ দেবার সার্টিফিকেট প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে সমাজসেবী অমিত রক্ষিত বলেন, ‘ত্রিপুরার জনগণ বিদ্যুৎ চুরি করার মানসিকতা নিয়ে বসে আছে বলে মনে হয়না। বিগত সরকার এবং রাজনৈতিক দলের মানসিকতার প্রতিফলন কোনও না কোনভাবে সরকারী কর্মীদের মধ্যেও পড়ত। এত কাগজের কচকচানি সাধারন মানুষজন ঠিক বুঝে উঠতে পারেনা। বিভিন্ন দপ্তরগুলি থেকে সাধারন মানুষ সহযোগিতাও পেতেন না। কিন্তু আজকাল সব সোজা হয়ে যাচ্ছে কারন রাজ্যের মুখ্যমন্ত্রী সব দপ্তর থেকে সহজেই যাতে বেনিফিসিয়ারীদের কাছে সুযোগ সুবিধা পৌছায় সেই ব্যবস্থা করছেন। যাতে করে দপ্তরে দপ্তরে কর্মসংস্কৃতিও ফিরে এসেছে। রাজনৈতিক ব্যাক্তি এবং সরকারী কর্মচারীদের মধ্যে সমন্বয়ও তৈরী হয়েছে। যা আগে ছিলনা।’ অপরদিকে বিধায়ক পিণাকি দাস চৌধূরী বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতবর্ষকে নিয়ে যে স্বপ্ন দেখেছিলেন দেশে সরকার গঠনের পর সেই স্বপ্ন বাস্তবে পরিনত করে চলছেন। কিন্তু ২ মাস আগেও তা থেকে ত্রিপুরা রাজ্য বঞ্চিত ছিল। আজ ত্রিপুরা রাজ্যেও পরিবর্তন হওয়ার পর তা বাস্তবায়িত হচ্ছে।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*