প্রয়াত রাকেশ ধরের পরিবারের পাশে দাঁড়ালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার

manikবিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৮ এপ্রিল ৷৷ বাইখোড়ার প্রয়াত রাকেশ ধরের বাড়িতে গিয়ে সমবেদনা জানিয়ে এলেন ত্রিপুরা রাজ্যর প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার ও দলীয় সহকর্মীরা। শনিবার দুপুর ২টা নাগাদ প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী বাদল চৌধুরী, সাংসদ শঙ্কর প্রদাস দত্ত, নারায়ন কর শান্তির বাজার পার্টি অফিস পরিদর্শন করে বাইখোড়া এস এস বি ক্যাম্প এলাকার বাসিন্দা রাকেশ ধরের বাড়িতে যান। রাকেশ ধর সি পি আই (এম)-র এস এস বি ক্যাম্প এলাকার ইউনিট মেম্বার ছিলেন। প্রয়াত রাকেশ ধর (২৯ ) পেশায় ছিলো মাংস বিক্রেতা। গত ১৩ই এপ্রিল ঝুলন্ত অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করা হয়। এই মৃত্যুকে স্বাভাবিক ভাবে মেনে নিতে পারছে না পরিবারের লোকজন। এই পরিবারের পাশে এসে দাঁড়ালো প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার ও উনার সহকর্মীরা। তাদের কে পাশে পেয়ে কান্নায় ভেঙ্গে পরে মৃতার পরিবার। রাখেশ ধরের সহধর্মীনি সংবাদ মাধ্যমের মধ্যদিয়ে বর্তমান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এর কাছে উনার আর্তনাদের বার্তা পৌঁছে দিতে চান। প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার জানান, নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই রাজ্যে সন্ত্রাসের সৃষ্টি হয়েছে। এই সন্ত্রাসের ফলে রাকেশ এর মৃত্যু বলে অভিযোগ করেন তিনি। তিনি চাইছেন প্রশাসন যেন সঠিক তদন্ত করেন।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*