বামুটিয়া ও লেফুঙ্গায় ঝড়ে ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাঁড়ালেন মূখ্যমন্ত্রী

cmআপডেট প্রতিনিধি, আগরতলা, ০৮ মে ৷৷ কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাঁড়ালেন মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। মঙ্গলবার সকালে বামুটিয়া আর লেফুঙ্গা ব্লকের কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড বিভিন্ন এলাকা পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী। এদিন পরিদর্শনকালে মূখ্যমন্ত্রীর সাথে ছিলেন মুখ্যসচিব সঞ্জীব রঞ্জন, বিধায়ক কৃষ্ণধন দাস, পশ্চিম জেলার জেলা শাসক, মোহনপুর মহকুমা শাসক সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। শরনার্থী শিবির পরিদর্শন করে ক্ষতিগ্রস্থ লোকজনদের সাথে কথা বলেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, ঝড়ে ক্ষতিগ্রস্থ প্রতিটি পরিবারকে ১ লক্ষ টাকা করে দেবার ঘোষনা করা হয়েছে। যতদিন পর্যন্ত না তাদের ঘর তৈরী হচ্ছে ততদিন তাদের থাকা খাওয়ার ব্যাবস্থা করবে সরকার।
জানা গেছে, গ্রামের প্রায় ১৪০০ পরিবারের এই ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বড় বড় গাছ মুহুর্তে আছড়ে পড়েছে মানুষের বাড়িঘরে। গ্রামের প্রচুর পরিবারের বসত ঘর একেবারে মাটিতে মিশে গেছে। প্রান হারিয়েছে বেশ কিছু গবাদি পশু। প্রশাসনের তরফে খোলা ১৪টি স্থানে ত্রান শিবিরে অংশ নেয়েছে এলাকার মানুষ। মহকুমা প্রশাসনের তরফে তাদের খাওয়ার ব্যাবস্থা করা হয়।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*