স্ত্রী, পুত্র ও কন্যা সন্তানকে গুলি করে খুনের পর আত্মঘাতী টি এস আর জওয়ান

tsrআপডেট প্রতিনিধি, আগরতলা, ০৮ মে ৷৷ কৈলাশহর মাগুরউলি সীমান্ত এলাকায় এক বি এস এফ জওয়ান তিন সহকর্মীকে রাইফেলের গুলিতে খুনের পর নিজেও আত্মঘাতী হওয়ার রেশ কাটতে না কাটতেই প্রায় সেই ঘটনারই পুনরাবৃত্তি হল এবার রাজধানী আগরতলা সংলগ্ন রবীন্দ্রনগর ঘোষপাড়া এলাকায়। নিজ বাড়িতে সাতসকালে স্ত্রী, পুত্র ও কন্যা সন্তানকে গুলি করে খুনের পর নিজেও আত্মঘাতী হলো মানিক ঘোষ নামে এক টি এস আর জওয়ান। মঙ্গলবার সকালে চাঞ্চল্যকর এই ঘটনাটি হয়েছে রাজধানী সংলগ্ন রবীন্দ্র নগর এলাকায়। নিহত জওয়ান মানিক ঘোষ গকুলনগর টি এস আর প্রথম ব্যাটেলিয়নে ওয়্যারলেস অপারেটর হিসেবে কর্মরত ছিল। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হন আইজি আইন শৃঙ্খলা এবং জেলা পুলিশ সুপারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। স্থানীয় সুত্রে খবর, প্রায় সময় স্ত্রী রত্না ঘোষের সাথে ঝগড়ায় লিপ্ত থাকত মানিক। সোমবার রাতেও নাকি ঝগড়া হয় স্বামী স্ত্রীর মধ্যে। মঙ্গলবার সকালেও নাকি একদফা ঝগড়া হয় তাদের। এরপর উত্তেজিত অবস্থায় বাড়ি থেকে বাইক নিয়ে বেরিয়ে যায় সে। বেশ কিছু সময় বাদে স্বয়ংক্রিয় ইনসাস রাইফেল কাঁধে ঝুলিয়ে হাজির হয় সে। মুহূর্তেই স্ত্রী রত্নার মাথা লক্ষ্য করে গুলি করে সে। এতে রক্তাত্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পরে গৃহবধূ। এরপর স্ত্রীর গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাতের পর মাথা ইট দিয়ে থেঁতলে দেওয়ার চেষ্টা করে। সেই সাথে স্ত্রীর মুখমণ্ডল পেট্রোল ঢেলে পুড়িয়ে দেয় সে। স্ত্রীকে গুলি করে খুনের পর একমাত্র মেয়েকেও মাথা লক্ষ্য করে গুলি চালায় সে। বাবার রনমূর্তি দেখে ছেলে দুহাত জোড় করে অনুনয় জানায় যাতে তাকে না মারে। তারপরেও ছেলে দীপরাজের মাথা লক্ষ্য করে গুলি চালিয়ে খুন করে সে। পরবর্তী সময়ে স্ত্রী, পুত্র ও কন্যা সন্তানকে খুনের পর নিজের মাথায় গুলি করে দুই ছেলেমেয়ের মাঝখানেই আত্মঘাতী হয় টি এস আর জওয়ান মানিক ঘোষ। নিহত চারজনেরই মাথার খুলি উড়ে যায়। কি কারনে এই হত্যাকান্ড সেটা তদন্ত করে দেখছে পুলিশ। পাশাপাশি কিভাবে অভিযুক্ত জওয়ান অস্ত্র নিয়ে নারকীয় হত্যালীলা চালাতে পারলো সেটাও খতিয়ে দেখছে পুলিশ।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*