আপডেট প্রতিনিধি, আগরতলা, ১১ মে ৷৷ রাজ্যে বিজেপি-আই পি এফ টি জোট সরকার ক্ষমতায় বসার পর থেকে একের পর এক জন বিরোধী সিদ্ধান্ত নিচ্ছে। এর মধ্যে অন্যতম দু’টি সিদ্ধান্ত হল সাড়ে চার লাখ মানুষের সামাজিক ভাতা বন্ধের ঘোষণা এবং বিরোধী কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দলের বহু প্রাচীন অফিস ভেঙে ফেলা। শুক্রবার পোস্ট অফিস চৌমুহনীস্থিত ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত এক সাংবাদিক সন্মেলনে একথা বলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা। তিনি বলেন, এই সিদ্ধান্ত স্বৈরাচারী । ভারতের কোনো রাজ্যে আগে কখনো এমন সিদ্ধান্ত নেওয়া হয়নি। তিনি বলেন, জন বিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে আগামী ১৭ মে আগরতলায় মিছিল করবে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এদিনের সাংবাদিক সম্মেলনে বীরজিৎ সিনহা ছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক গোপাল রায়, তাপস দে প্রমুখ।জন বিরোধী সিদ্ধান্ত নিচ্ছে রাজ্য সরকার – কংগ্রেস সভাপতি
আপডেট প্রতিনিধি, আগরতলা, ১১ মে ৷৷ রাজ্যে বিজেপি-আই পি এফ টি জোট সরকার ক্ষমতায় বসার পর থেকে একের পর এক জন বিরোধী সিদ্ধান্ত নিচ্ছে। এর মধ্যে অন্যতম দু’টি সিদ্ধান্ত হল সাড়ে চার লাখ মানুষের সামাজিক ভাতা বন্ধের ঘোষণা এবং বিরোধী কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দলের বহু প্রাচীন অফিস ভেঙে ফেলা। শুক্রবার পোস্ট অফিস চৌমুহনীস্থিত ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত এক সাংবাদিক সন্মেলনে একথা বলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা। তিনি বলেন, এই সিদ্ধান্ত স্বৈরাচারী । ভারতের কোনো রাজ্যে আগে কখনো এমন সিদ্ধান্ত নেওয়া হয়নি। তিনি বলেন, জন বিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে আগামী ১৭ মে আগরতলায় মিছিল করবে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এদিনের সাংবাদিক সম্মেলনে বীরজিৎ সিনহা ছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক গোপাল রায়, তাপস দে প্রমুখ।