কংগ্রেস ও সি পি আই (এম)-র ভালোবাসা বহু পুরানো – প্রতিমা ভৌমিক

bjpআপডেট প্রতিনিধি, আগরতলা, ১১ মে ৷৷ সরকারি জায়গায় অবৈধভাবে গড়ে উঠা পার্টি অফিস দখল মুক্ত করা নিয়ে দেউলিয়ার রাজনীতি করছে কংগ্রেস ও সি পি আই (এম)। শুক্রবার ত্রিপুরা প্রদেশ বিজেপি কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সন্মেলনে এই অভিযোগ করেন বিজেপি রাজ্য সহ-সম্পাদিকা প্রতিমা ভৌমিক। তিনি বলেন, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের পদাংক অনুসরন করে একই পথে হাটছে রাজ্য কংগ্রেস। তিনি বলেন, কংগ্রেস ও সি পি আই (এম)-র ভালোবাসা বহু পুরানো। এখন তার বহিঃপ্রকাশ ঘটছে। সাংবাদিক সন্মেলনে তিনি সরকারি জায়গায় অবৈধভাবে গড়ে উঠা পার্টি অফিস দখল মুক্ত করা সংক্রান্ত রাজ্য সরকারের এই পদক্ষেপের ভূয়শী প্রশংসা করেন।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*