বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৫ মে ৷৷ কাকুলিয়া রেঞ্জ ও বগাফা ফরেষ্ট সাব ডিভিশান বন দপ্তরের উদ্দ্যোগে অনুষ্ঠিত হয় ৬৯তম মহকুমা ভিত্তিক বনমোহৎসব-২০১৮। শুক্রবার সকালে শান্তির বাজার মহকুমার অন্তর্গত জোলাইবাড়ীর সাঁচীরামবাড়ী নবম বাহিনী টি এস আর ক্যাম্পে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রদীপ প্রজ্বলনের মধ্যদিয়ে শুভ সূচনা করেন বিধায়ক প্রমোদ রিয়াং। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিন জেলার বন দপ্তরের এস ডি এফ ও সঞ্জীব দাস, টি এস আর নবম বাহিনীর কমানডেন্ট অরুপ কুমার দাস, প্রাক্তন ডেপুটি স্পীকার গৌরীশঙ্কর রিয়াং, কাকুলিয়ার ফরেষ্ট রেঞ্জার শুভঙ্কর বিশ্বাস , জোলাইবাড়ী ব্লকের বিডিও সুভাষ দত্ত প্রমুখ। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা এই বনমোৎসবের গুরুত্ব তাৎপর্য সকলের সামনে তুলে ধরেন। বক্তব্য শেষে আজকে সকালে অনুষ্ঠিত মেরাথন দৌর ও ক্রিকেট খেলায় জয়ীদের হাতে অতিথিবৃন্দরা পুরুষ্কার তুলে দেন। অনুষ্ঠান শেষে প্রধান অতিথিরা টি এস আর ক্যাম্প এলাকায় বৃক্ষরোপন করে এই বনমোৎসব অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করে তুলেছেন।মহকুমা ভিত্তিক বনমোহৎসব টি এস আর ক্যাম্পে
বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৫ মে ৷৷ কাকুলিয়া রেঞ্জ ও বগাফা ফরেষ্ট সাব ডিভিশান বন দপ্তরের উদ্দ্যোগে অনুষ্ঠিত হয় ৬৯তম মহকুমা ভিত্তিক বনমোহৎসব-২০১৮। শুক্রবার সকালে শান্তির বাজার মহকুমার অন্তর্গত জোলাইবাড়ীর সাঁচীরামবাড়ী নবম বাহিনী টি এস আর ক্যাম্পে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রদীপ প্রজ্বলনের মধ্যদিয়ে শুভ সূচনা করেন বিধায়ক প্রমোদ রিয়াং। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিন জেলার বন দপ্তরের এস ডি এফ ও সঞ্জীব দাস, টি এস আর নবম বাহিনীর কমানডেন্ট অরুপ কুমার দাস, প্রাক্তন ডেপুটি স্পীকার গৌরীশঙ্কর রিয়াং, কাকুলিয়ার ফরেষ্ট রেঞ্জার শুভঙ্কর বিশ্বাস , জোলাইবাড়ী ব্লকের বিডিও সুভাষ দত্ত প্রমুখ। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা এই বনমোৎসবের গুরুত্ব তাৎপর্য সকলের সামনে তুলে ধরেন। বক্তব্য শেষে আজকে সকালে অনুষ্ঠিত মেরাথন দৌর ও ক্রিকেট খেলায় জয়ীদের হাতে অতিথিবৃন্দরা পুরুষ্কার তুলে দেন। অনুষ্ঠান শেষে প্রধান অতিথিরা টি এস আর ক্যাম্প এলাকায় বৃক্ষরোপন করে এই বনমোৎসব অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করে তুলেছেন।