সমাবর্তনে উচ্চ শিক্ষামন্ত্রীকে অপমান, সরব হল কংগ্রেস

cngআপডেট প্রতিনিধি, আগরতলা, ২৪ মে ৷৷ রাজনীতির উর্ধে উঠে সরব হল কংগ্রেস। বুধবার বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠান মঞ্চে ভাষন দিতে গিয়ে অপমানিত হয়েছিলেন উচ্চ শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। এদিন প্রধান অতিথি হিসাবে ভারতের উপ-রাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু ভাষন রাখার পর ভাষন রাখার জন্য আহ্বান করা হয় রাজ্যের উচ্চ শিক্ষামন্ত্রীকে। তিনি ভাষন শুরু করার এক মিনিট পরেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে অনুষ্ঠানের সঞ্চালক জনৈক এক শিক্ষক ভাষন সংক্ষিপ্ত করার জন্য কাগজে লিখে উচ্চ শিক্ষামন্ত্রীর হাতে এনে দেয়। এতে প্রচন্ড ক্ষুব্ধ হন উচ্চ শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় সমাবর্তন অনুষ্ঠানে উচ্চশিক্ষামন্ত্রী রতন লাল নাথের অপমানের ঘটনায় এবার সরব হল কংগ্রেস। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের মতে উচ্চশিক্ষামন্ত্রীকে অপমান মানে রাজ্যবাসীকে অপমান। বৃহস্পতিবার সাংবাদিক সন্মেলনে আয়োজিত এই সভায় সরকার এই ঘটনার সুষ্ঠ তদন্ত করুক বলে দাবী করেন কংগ্রেস।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*