বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৮ জুন ৷৷ ৩৬-শান্তির বাজার বিধায়ক প্রমোদ রিয়াং এর উদ্যোগে অনুষ্ঠিত হয় জনতার দরবার কর্মসূচী। শান্তির বাজার মহকুমার বকাফা ব্লকের অন্তর্গত তৈরুমা বাজারে এই জনতার দরবার অনুষ্ঠিত হয়। বুধবার ত্রিপুরা রাজ্যে প্রথমবারের মত নতুন রাষ্ট্রপতির আগমনে উত্তাল সমগ্র রাজনৈতিক নেতৃবৃন্দ। এরই মধ্যে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাত বাদ দিয়ে জনগনের কথা মাথায় রেখে বিধায়ক প্রমোদ রিয়াং ছুটে যান প্রতন্ত দুর্গম এলাকা তৈরুমা বাজারে। সেখানে উপজাতি পুরুষ মহিলা ও বিভিন্ন লাইন ডিপার্টমেন্টকে সঙ্গে নিয়ে জনতার দরবারে বসেন। এদিনের জনতার দরবারে উপস্থিত ছিলেন বিধায়ক প্রমোদ রিয়াং, শান্তির বাজার মহকুমা শাসক অনিমেষ দের্বমা, বকাফা ব্লকের বি ডি ও প্রদীপ সরকার, ডি সি এম সরূপ কুমার পাল, ডি সি এম রুদ্র দ্বীপ নাথ, প্রাক্তন ডেপুটি স্পীকার গৌরি শঙ্কর রিয়াং, বিশিষ্ট সমাজ সেবী সত্যব্রত সাহা ও অনান্য আধিকারীকগন। এই প্রথমবারের মত শান্তির বাজারের দুর্গম এলাকায় গিয়ে কোনো বিধায়ক লোকজনের সমস্যার কথা শুনছেন। বিধায়ককে কাছে পেয়ে খুব খুশি এলাকার উপজাতি লোকজন। বিধায়ক এলাকার বিভিন্ন সমস্যার কথা শুনেন ও তা সমাধানের পতিশ্রুতিদেন। আগামী দিনেও এই ধরনের জনতার দরবার চলবে বলে জানান বিধায়ক। প্রত্যেক মাসে ৭ থেকে ৮ তারিখ এর মধ্যে এই জনতার দরবার অনুষ্ঠিত হবে।তৈরুমা বাজারে প্রমোদ রিয়াং-র জনতার দরবার
বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৮ জুন ৷৷ ৩৬-শান্তির বাজার বিধায়ক প্রমোদ রিয়াং এর উদ্যোগে অনুষ্ঠিত হয় জনতার দরবার কর্মসূচী। শান্তির বাজার মহকুমার বকাফা ব্লকের অন্তর্গত তৈরুমা বাজারে এই জনতার দরবার অনুষ্ঠিত হয়। বুধবার ত্রিপুরা রাজ্যে প্রথমবারের মত নতুন রাষ্ট্রপতির আগমনে উত্তাল সমগ্র রাজনৈতিক নেতৃবৃন্দ। এরই মধ্যে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাত বাদ দিয়ে জনগনের কথা মাথায় রেখে বিধায়ক প্রমোদ রিয়াং ছুটে যান প্রতন্ত দুর্গম এলাকা তৈরুমা বাজারে। সেখানে উপজাতি পুরুষ মহিলা ও বিভিন্ন লাইন ডিপার্টমেন্টকে সঙ্গে নিয়ে জনতার দরবারে বসেন। এদিনের জনতার দরবারে উপস্থিত ছিলেন বিধায়ক প্রমোদ রিয়াং, শান্তির বাজার মহকুমা শাসক অনিমেষ দের্বমা, বকাফা ব্লকের বি ডি ও প্রদীপ সরকার, ডি সি এম সরূপ কুমার পাল, ডি সি এম রুদ্র দ্বীপ নাথ, প্রাক্তন ডেপুটি স্পীকার গৌরি শঙ্কর রিয়াং, বিশিষ্ট সমাজ সেবী সত্যব্রত সাহা ও অনান্য আধিকারীকগন। এই প্রথমবারের মত শান্তির বাজারের দুর্গম এলাকায় গিয়ে কোনো বিধায়ক লোকজনের সমস্যার কথা শুনছেন। বিধায়ককে কাছে পেয়ে খুব খুশি এলাকার উপজাতি লোকজন। বিধায়ক এলাকার বিভিন্ন সমস্যার কথা শুনেন ও তা সমাধানের পতিশ্রুতিদেন। আগামী দিনেও এই ধরনের জনতার দরবার চলবে বলে জানান বিধায়ক। প্রত্যেক মাসে ৭ থেকে ৮ তারিখ এর মধ্যে এই জনতার দরবার অনুষ্ঠিত হবে।