সাংবাদিক সন্মেলনে নানা কর্মসূচী তুলে ধরলেন কল্যাণী রায়

khwগোপাল সিং, খোয়াই, ১২ জুন ৷৷ সোমবার সন্ধ্যায় স্বপনপুরি অতিথি নিবাসে খোয়াই জেলা বিজেপি কমিটির উদ্বোগে এক সাংবাদিক সন্মেলনের আয়োজন করা হয়। এই সাংবাদিক সন্মেলনে ত্রিপুরা বিধানসভার মূখ্য সচেতক বিধায়িকা কল্যাণী রায়, বিধায়ক পিনাকী দাস চৌধুরী, সমাজসেবী মনোজ দাস, অমিত রক্ষিত, বিজেপি খোয়াই জেলা সভাপতি হরিশংকর পাল সহ আরও অনেকে। সাংবাদিক সন্মেলনে বিধানসভার মূখ্য সচেতক কল্যাণী রায় এবং সমাজসেবী অমিত রক্ষিত জানান, কেন্দ্রীয় বিজেপি সরকারের চার বছর পূর্তি এবং রাজ্য বিজেপি সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচী হাতে নেওয়া হয়েছে। এই কর্মসূচীগুলি তারা সাংবাদিক সন্মেলনে তুলে ধরেন।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*