মাধ্যমিক পরীক্ষার ফলা প্রকাশ, পাসের হার ৫৯.৫৯ শতাংশ

tbseআপডেট প্রতিনিধি, আগরতলা, ১২ জুন ৷৷ ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত ২০১৮ সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার সকাল ৯টা ৩০ মিনিটে পর্ষদের মিলনায়তনে এক সাংবাদিক সন্মেলনের মাধ্যমে মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ করেন পর্ষদের সভাপতি অধ্যাপক মিহির কান্তি দেব। এবছর মাধ্যমিক পরীক্ষায় ৯৮৪টি স্কুল থেকে মোট ৩৫,৯২৬ জন পরীক্ষার্থী অংশ নেয়। পাস করেছে ২১,৪০৮ জন পরীক্ষার্থী। এবছর পাসের হার ৫৯.৫৯ শতাংশ। ২০১৭ সালে পাসের হার ছিলো ৬৭.৩৪ শতাংশ। গ্রেড অনুসারে এবছর ‘এএ’ পেয়েছে ১৮২ জন, ‘এ +’ পেয়েছে ৬৯৭ জন, ‘এ’ পেয়েছে ৩৫৪২ জন, ‘বি+’ পেয়েছে ৩৯১৬ জন, ‘বি -‘ পেয়েছে ১০৮২২ জন এবং ‘সি –‘ পেয়েছে ২২৪৯ জন পরীক্ষার্থী।
পাশাপাশি এদিন ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত ২০১৮ সালের মাদ্রাসা মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবছর মাদ্রাসা মাধ্যমিক পরীক্ষায় বসেছিলেন মোট ৪২ জন পরীক্ষার্থী। এর মধ্যে পাস করেছে ২৬ জন। এদিন সংবাদ সম্মেলনে পর্ষদ সভাপতি ছাড়াও সচিব ড. স্বপন কুমার পোদ্দারসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*