উত্তরণের জনসচেতনতামূলক অনুষ্ঠান

rohitআপডেট প্রতিনিধি, আগরতলা, ১৮ জুন ৷৷ বিশ্ব পরিবেশ দিবসের অঙ্গ হিসেবে গত ৩রা জুন শূন্য থেকে ১৫ বছরের ছেলে-মেয়েদের মধ্যে বিভিন্ন বিভাগে বসে আকো প্রতিযোগিতার আয়োজন করা হয়। ‘উত্তরণ’ সামাজিক সংস্থার উদ্যোগে এদিন এয়ারপোর্ট রোডস্থিত জওহর লাল নেহেরু বালিকা আশ্রমে খেলা সামগ্রী প্রদান করা হয় এবং বৃক্ষ রোপণ করা হয়। পাশাপাশি ৫ই জুন আগরতলা মুক্তধারা প্রেক্ষাগৃহে ‘উত্তরণ’ সামাজিক সংস্থার উদ্যোগে এক জনসচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানের উপস্থিত ছিলেন বনমন্ত্রী মেবার কুমার জমাতিয়া, বিধায়ক আশিষ কুমার সাহা, আগরতলা পুর নিগমের মেয়র-ইন-কাউন্সিল ফুলন ভট্টাচার্য, সংস্থার সম্পাদক বাপন সাহা প্রমুখ।

 

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*