যুব বিকাশ কেন্দ্রের উদ্যোগে নানা কর্মশালা মান্দাইয়ে

debaআপডেট প্রতিনিধি, আগরতলা, ১৮ জুন ৷৷ গোটা দেশের সাথে রাজ্যেও যথাযথভাবে পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস। সরকারি তরফে ছাড়াও বিভিন্ন ক্লাব সহ সামাজিক সংস্থা এগিয়ে এসেছে জনসচেতনতামূলক বিভিন্ন অনুষ্ঠান নিয়ে। তেমনি রাজ্যের এক সামাজিক সংস্থা ‘যুব বিকাশ কেন্দ্র’ ৫ই জুন বিশ্ব পরিবেশ দিবসের অঙ্গ হিসেবে এদিন নিউ মান্দাই গার্লস হাই স্কুলে সচেতনতা কর্মশালা ও বৃক্ষ রোপনের মাধ্যমে দিনটি পালন করেছে। যুব বিকাশ কেন্দ্রের সাথে যৌথ ভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেন নিফা ত্রিপুরা স্টেট ব্রাঞ্চ, ন্যাশনাল ইউথ প্রোজেক্ট রাজ্য শাখা এবং ত্রিপুরা রাজ্য দূষন নিয়ন্ত্রন পর্ষদ । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল দাস, নিফা ত্রিপুরা রাজ্য শাখার পেট্রন গৌতম দাস, যুব বিকাশ কেন্দ্রের প্রতিষ্ঠাতা এবং নিফা ত্রিপুরা ত্রিপুরা রাজ্য শাখার সভাপতি দেবাশীষ মজুমদার, সহ-সভাপতি সুপ্রীতি সরকার, যুব বিকাশ কেন্দ্রের সচিব প্রতিমা দেববর্মা প্রমুখ।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*