আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৮ জুন ৷৷ ফের মদ বিরোধী অভিযান চালিয়ে ব্যাপক সাফল্য পেল পুলিশ প্রশাসন। সোমবার সন্ধ্যায় আগরতলা এয়ারপোর্ট থানার পুলিস গোপন সংবাদের ভিত্তিতে গান্ধীগ্রাম বাজারে এক মদ বিরোধী অভিযান চালায়। অভিযান চালিয়ে বাজার সংলগ্ন দিলীপ ঘোষের বাড়ি থেকে ২২৮ বোতল বিলেতী মদ উদ্ধার করেন।