উজ্বলা জোজনায় ১৪১টি গ্যাস বিতরণ শান্তিরবাজার মহকুমায়

gas conবিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২০ জুন ৷৷ শান্তির বাজার মহকুমার শান্তি গ্যাস এজেন্সির উদ্দ্যোগে চলচছে উজ্বলা জোজনার গ্যাস বিতরন অনুষ্ঠান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সপ্নকে বাস্তবায়িত করতে রাজ্যের বিজেপি সরকারের সঙ্গে সহযোগীতার মধ্যদিয়ে চলছে এই উজ্বলা জোজনার গ্যাস বিতরন। রাজ্যের বিভিন্ন দুর্গম প্রান্তে শান্তি গ্যাস সার্ভিস এর মাধ্যমে গ্যাস কানেকশান পৌঁছে যাচ্ছে। শান্তির বাজারে আদিবাসী বসতিপূর্ন এলাকায় এই ধরনের গ্যাসের সংযোগ পেয়ে খোবই খুশী উপজাতি অংশের লোকজন। বিজেপি সমর্থীত সমাজসেবীরা এই ধরনের মহৎকার্যে হাত বারিয়ে দিয়েছেন। মঙ্গলবার শান্তি গ্যাস এর উদ্দ্যোগে শান্তির বাজার মহকুমার কাঠালিয়া, কালাছরা ও তৈর্কম্য এলাকায় মোট ১৪১টি গ্যাস বিতরন করা হয়। এই গ্যাস বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগাফা ব্লকের বি এস সি চেয়ারম্যান তথা প্রাক্তন ডেপুটি স্পীকার গৌরিশঙ্কর রিয়াং, মম্ভু মগ, প্রবীন কুমার রিয়াং, চিরঞ্জীত রিয়াং ও অন্যন্য বিজেপি’র কর্মীবৃন্দ। শান্তি গ্যাস এজেন্সির কর্নধার উত্তম নন্দীর কাছ থেকে জানাযায়, উনার গ্যাস এজেন্সির অধীনে উজ্বলা জোজনায় এই পর্যন্ত ৪৫৬৭টি গ্যাস কানেকশান দেওয়া হয়েছে, আরো ১৫০০ টি কানেকশান বাকি রয়েছে। এই গুলি ইতিমধ্যে দিয়ে দেওয়া হবে।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*