
মিউজিক্যালিতে , কেউবা নিজে গানটি গেয়ে, আবার কেউবা নিজস্ব প্রোফাইলে পিকচার এবং ওয়াটসঅ্যাপ স্ট্যাটাসে ভিন্ন রূপে এই গানটির প্রতি তাদের ভালোবাসা প্রকাশ করেছেন। পাহাড়ী ছোট্ট রাজ্য ত্রিপুরায় তৈরী হওয়া “রাতপরী” গানটির সুরকার ও গীতিকার ছিলেন পিথ্বিরাজ সাহা। তিনি তার নিজস্ব কন্ঠেই গানটি উপস্থাপনা করেছেন এবং তার সাথে দ্বৈত কন্ঠে সহযোগিতা করেছেন অনামিকা বণিক। শুভ্রজিৎ মহাজন (শেষের কবি) এর লেখা ভাবনাটিকে ভিডিও রূপে ফুটিয়ে তুলেছেন, পরিচালক সাগর দেবনাথ ও অর্নিবান ভৌমিক। গানটির ভিডিওগ্রাফি ও এডিটিং করেছেন এম স্টুডিও, সুকান্ত দেবনাথ, অর্নব পাটারি ও চিরঞ্জিত পাল এবং সিনেমেটোগ্রাফি করেছেন রাজেশ দাস। গানটির ভিডিওটিতে কোরিওগ্রাফি করেছেন মনজ্ঞিতা দে। আর অডিও গানটির সাউন্ড এডিটিং করেছেন রাঘব দেসাই (মুম্বাই)। এই সব কিছু উপস্থাপনা করেছে ‘ফান হোলিক ছোকরে’ (Funholic Chokrey) ও টিউন মিউজিক্যাল ল্যাব (Tune Musical Lab)।
