প্রাক্তন প্রধানমন্ত্রীর স্মরনসভা পালিত শান্তিরবাজারে

atalবিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২২ আগষ্ট ৷৷ ৩৬-শান্তির বাজার মন্ডল বিজেপি এবং ৩৮-জোলাইবাড়ী মন্ডল বিজেপি’র উদ্যোগে পৃথকভাবে অনুষ্ঠিত হয় ভারত রত্ন প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর স্মরনসভা। বুধবার বিকেলে জোলাইবাড়ী কমিউনিটি হলে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। সেখান থেকে শান্তির বাজার কমিউনিটি হলে উপস্থিতহন তিনি। এই দুই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপ দক্ষিন জেলার সভাপতি বিভিষন দাস, বিধায়ক প্রমোদ রিয়াং , বিধায়ক শঙ্কর রায়, বিধায়ক অরুন চন্দ্র ভৌমিক, বিজেপি’র দক্ষিন জেলার সাধারন সম্পাদক শ্যমলাল দেবনাথ, নীলরতন সুর, ভৃগুরাম রিয়াং প্রমুখ। দুইটি অনুষ্ঠানের শুরুতেই প্রদীপ প্রজ্বলনের মধ্যদিয়ে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পণ করেন উপস্থিত অতিথিরা।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*