আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৩ সেপ্টেম্বর ৷৷ ত্রিপুরা থেকে এবছর জাতীয় শিক্ষকের সম্মান তথা রাষ্ট্রপতি পুরস্কার পাচ্ছেন উদয়পুর মহকুমার কালীকিশোর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুতপা শূর। জানা যায়, তিনি উদয়পুর কিরীট বিক্রম ইনষ্টিটিউশনের প্রাক্তন প্রধান শিক্ষক প্রয়াত সন্তোষ চন্দ্র শূর এবং গোকুলপুর কলোনি স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষিকা শ্রীমতী অনিমা শূর-এর কণ্যা। উনার স্বামী সুব্রত দত্ত অঙ্কের শিক্ষক। সুতপা শূর উদয়পুর রমেশ বিদ্যালয়ের ছাত্রী ছিলেন। তিনি বর্তমানে দিল্লীতে রয়েছেন। মঙ্গলবার সকালে রাষ্ট্রপতি পুরস্কার প্রাপকগন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে যাবেন। বুধবার (৫ ই সেপ্টেম্বর) নয়াদিল্লীর বিজ্ঞান ভবনে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ তাকে এই সম্মাননা প্রদান করবেন। সুতপা সততা, নিষ্ঠা ও কর্ত্তব্যপরায়ণতার প্রশ্নে কখনও আপোষ করেননি বলে জানা যায়।রাষ্ট্রপতি পুরস্কার পাচ্ছেন রাজ্যের উদয়পুরের শিক্ষিকা সুতপা শূর
আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৩ সেপ্টেম্বর ৷৷ ত্রিপুরা থেকে এবছর জাতীয় শিক্ষকের সম্মান তথা রাষ্ট্রপতি পুরস্কার পাচ্ছেন উদয়পুর মহকুমার কালীকিশোর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুতপা শূর। জানা যায়, তিনি উদয়পুর কিরীট বিক্রম ইনষ্টিটিউশনের প্রাক্তন প্রধান শিক্ষক প্রয়াত সন্তোষ চন্দ্র শূর এবং গোকুলপুর কলোনি স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষিকা শ্রীমতী অনিমা শূর-এর কণ্যা। উনার স্বামী সুব্রত দত্ত অঙ্কের শিক্ষক। সুতপা শূর উদয়পুর রমেশ বিদ্যালয়ের ছাত্রী ছিলেন। তিনি বর্তমানে দিল্লীতে রয়েছেন। মঙ্গলবার সকালে রাষ্ট্রপতি পুরস্কার প্রাপকগন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে যাবেন। বুধবার (৫ ই সেপ্টেম্বর) নয়াদিল্লীর বিজ্ঞান ভবনে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ তাকে এই সম্মাননা প্রদান করবেন। সুতপা সততা, নিষ্ঠা ও কর্ত্তব্যপরায়ণতার প্রশ্নে কখনও আপোষ করেননি বলে জানা যায়।