দেবজিত চক্রবর্তী, আগরতলা, ০৮ সেপ্টেম্বর ৷৷ আন্ধকারে নিমজ্জিত মানুষেরা শুধুমাত্র শিক্ষার অভাবে মাথা গোঁজার ঠাঁই থেকে ফসলের জমি হারিয়েছেন সুদখোর মহাজন, জমিদারের আমলে সাদা কাগজে টিপ সই জীবনের সর্বস্ব কেড়ে নিয়েছে। দিন বদলের পালায় মানুষের সঙ্গে প্রতারনার পুরনো দৃশ্য প্রায় নিঃশেষিত হলেও অক্ষর জ্ঞান বর্জিত মানুষ এখনো ঠগের খপ্পড়ে পরেছেন না বলা যাচ্ছে না। হাঁটতে গেলে যেমন হোচট খেতে হয়, তেমনি ভুল থেকেই হয় শিক্ষা। দিনে দিনে প্রতারনার শিকার মানুষদের স্বাক্ষর করে তোলার ক্ষেত্রে রাজ্যে বিভিন্ন কার্যক্রম চলছে, পূর্ণস্বাক্ষর রাজ্যের মর্যাদা রাজ্যের মানুষকেই গর্বিত করবে সন্দেহ নেই। বিশ্বজুড়ে এখানো যে সব মানুষেরা অক্ষর জ্ঞানে স্বাক্ষর হতে পারেননি তাদের জন্যই UNESCO ১৯৬৫ সালে ঘোষনা করে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস।শনিবার রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত হয়েছে ৫২তম আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসের অনুষ্ঠান। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী রতন লাল নাথ। পশ্চিম জেলা সাক্ষরতা সমিতি আয়োজিত এই আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র ডঃ প্রফুল্লজিৎ সিনহা, ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপার্সন বর্ণালী গোস্বামী প্রমুখ।
