সমাজিক অনুষ্ঠানে অংশগ্রহন করতে গিয়ে আক্রান্ত বাম বিধায়ক

mlaবিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ৩০ সেপ্টেম্বর ৷৷ নিকট আত্মীয়ের বাড়ীতে সমাজিক অনুষ্ঠানে অংশগ্রহন করতে গিয়ে আক্রান্ত হলেন বাম বিধায়ক প্রভাত চৌধুরী। শনিবার দুপুরে ৩৯-মনু বনকুল বিধানসভা কেন্দ্রের বাম বিধায়ক প্রভাত চৌধুরী ভূরাতলী কালিবাজার এলাকায় দুস্কৃতিদের দ্বারা আক্রান্ত হয়েছেন। জানা যায়, দুস্কৃতিকারিরা অনুষ্ঠান বাড়ীতে তৈরি ভাত তরকারী ফেলে দিয়ে নষ্ট করে ফেলে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান সাব্রুমের এস ডি পি ও সব্যসাচী দেবনাথ | বিধায়ক প্রভাত চৌধুরী এই ব্যাপারে মনুবাজার থানায় একটি অভিযোগ দায়ের করেন। এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*