নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ ডিসেম্বর ।। শর্ট সার্কিট থেকে আগুন, ঘটনা কৃষ্ণনগর ছাত্রসংঘ এলাকায়। জানা যায়, কৃষ্ণনগর ছাত্রসংঘ এলাকার সুমন্ত সরকারের বসত বাড়িতে হঠাৎ করে আগুন লেগে যায়। সঙ্গে সঙ্গে অগ্নি নির্বাপক দপ্তরে জানানো হলে অগ্নি নির্বাপক কর্মীদের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে। অগ্নি নির্বাপক দপ্তরে আধিকারিক জানান, ওয়াসিং ম্যাশিন থেকে শর্ট সার্কিট করে ঘরে আগুন লেগে যায়, যদিও ক্ষয় ক্ষতির পরিমান বেশি হবেনা বলে জানান তিনি।
