আপডেট প্রতিনিধি, আগরতলা, ২২ নভেম্বর ৷৷ শুক্রবার থেকে শুরু হচ্ছে ত্রিপুরা বিধানসভার শীতকালীন অধিবেশন। এদিন ত্রিপুরা বিধানসভার শীতকালীন অধিবেশনে প্রশ্নোত্তর পর্বের পাশাপাশি, রেফারেন্স, কলিং অ্যাটেনশন ইত্যাদি থাকবে। এই অধিবেশন শেষ হবে মঙ্গলবারে। জানা যায়, শনি ও রবিবার দু’দিন অধিবেশন বন্ধ থাকবে।