আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৯ ডিসেম্বর ৷৷ নাগরিকত্ব সংশোধনী বিল প্রত্যাহারের দাবীতে সোমবার পথ অবরোধে বসছে আই এন পি টি। এদিন রাজ্যের ৩টি স্থানে পথ অবরোধ করবে আই এন পি টি। জানা যায়, বড়মুড়া পাহাড়ের খামতিংবাড়ি, আমবাসা এবং হেজামারা এলাকায় ১২ ঘন্টার পথ অবরোধে বসবে তারা। দলের সাধারণ সম্পাদক জগদীশ দেববর্মা জানিয়েছেন, এদিন সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সড়ক পথের সাথে রেলপথও অবরোধ করা হবে। তবে রাজ্য পুলিশের তরফে এই ৩ জায়গায় নিরাপত্তা ব্যবস্থা জোড়দার করা হয়েছে।সোমবার ১২ ঘন্টার পথ অবরোধে বসছে আই এন পি টি
আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৯ ডিসেম্বর ৷৷ নাগরিকত্ব সংশোধনী বিল প্রত্যাহারের দাবীতে সোমবার পথ অবরোধে বসছে আই এন পি টি। এদিন রাজ্যের ৩টি স্থানে পথ অবরোধ করবে আই এন পি টি। জানা যায়, বড়মুড়া পাহাড়ের খামতিংবাড়ি, আমবাসা এবং হেজামারা এলাকায় ১২ ঘন্টার পথ অবরোধে বসবে তারা। দলের সাধারণ সম্পাদক জগদীশ দেববর্মা জানিয়েছেন, এদিন সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সড়ক পথের সাথে রেলপথও অবরোধ করা হবে। তবে রাজ্য পুলিশের তরফে এই ৩ জায়গায় নিরাপত্তা ব্যবস্থা জোড়দার করা হয়েছে।