আপডেট প্রতিনিধি, আগরতলা, ১২ ডিসেম্বর ৷৷ যত্রতত্র মাংস বিক্রি করার উপর লাগাম টানল রাজ্য প্রশাসন। সম্প্রতি রাজ্যের যত্রতত্র মাংস বিক্রি করা যাবে না বলে নির্দেশিকা জারি করেছে আগরতলা পুর নিগম। পুর নিগমের পক্ষ থেকে এই নির্দেশিকায় বলা হয়েছে, রাস্তার ধারে, স্কুলের পাশে, জনবহুল এলাকায়, শিশুদের আবাসস্থল সহ গুরুত্বপূর্ণ জায়গায় মাংস বিক্রি করা যাবে না। যদি কেউ এই নিষেধাজ্ঞা অমান্য করে তাহলে তার বিরুদ্ধে আনুনোগ ব্যবস্থা নেওয়া হবে এমনকি তার জেলও হতে পারে বলে পুর নিগম থেকে জানানো হয়েছে।যত্রতত্র মাংস বিক্রির উপর লাগাম টানল পুর নিগম
আপডেট প্রতিনিধি, আগরতলা, ১২ ডিসেম্বর ৷৷ যত্রতত্র মাংস বিক্রি করার উপর লাগাম টানল রাজ্য প্রশাসন। সম্প্রতি রাজ্যের যত্রতত্র মাংস বিক্রি করা যাবে না বলে নির্দেশিকা জারি করেছে আগরতলা পুর নিগম। পুর নিগমের পক্ষ থেকে এই নির্দেশিকায় বলা হয়েছে, রাস্তার ধারে, স্কুলের পাশে, জনবহুল এলাকায়, শিশুদের আবাসস্থল সহ গুরুত্বপূর্ণ জায়গায় মাংস বিক্রি করা যাবে না। যদি কেউ এই নিষেধাজ্ঞা অমান্য করে তাহলে তার বিরুদ্ধে আনুনোগ ব্যবস্থা নেওয়া হবে এমনকি তার জেলও হতে পারে বলে পুর নিগম থেকে জানানো হয়েছে।