দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ৩০ ডিসেম্বর ৷৷ বামপন্থী আদর্শে দীক্ষিত ভারতের ছাত্র ফেডারেশান ছাত্র সমাজে দলীয় ভাবাদর্শ প্রচারে কতদূর সার্থক হয়েছে তার চাইতেও গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে বর্তমান প্রেক্ষাপটে সংঘটন নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবেলায় ছাত্র সমাজের সমর্থন আদায়ে সক্ষম হয় কিনা। ১৯৭০ থেকে ২০১৮ – জন্মলগ্নের দীর্ঘ সময় পেরিয়ে ভারতের ছাত্র ফেডারেশান (SFI) ৪৯তম প্রতিষ্ঠা দিবস পালন করেছে। সময়ের সঙ্গে সঙ্গে সংঘটনের বিস্তৃতির পাশাপাশি নিশ্চিত ভাবেই বদলে গেছে সামাজিক, রাজনৈতিক, রাষ্ট্রীয় থেকে বৈশ্যিক বাস্তবতা – SFI কি নিজেদের অপরিহার্যতা আগামী প্রজন্মের ছাত্র সমাজের কাছে যুগোপযোগী করে তুলতে পেরেছে? SFI-র ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকীতে এই প্রশ্নগুলোও সম্পৃক্ত হয়ে পড়েছে। মেলারমাঠে ভারতের ছাত্র ফেডারেশান (SFI) এরতরফে ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকীর মূল অনুষ্ঠান আয়োজিত হয়। পাশাপাশি “শিক্ষা বাঁচাও, গণতন্ত্র বাঁচাও, দেশ বাঁচাও” – এই শ্লোগানকে সামনে রেখে ভারতের ছাত্র ফেডারেশান ত্রিপুরা রাজ্য কমিটির উদ্যোগে রবিবার আগরতলায় ছাত্রদের দৃপ্ত মিছিল সংগঠিত করা হয়।‘শিক্ষা বাঁচাও, গণতন্ত্র বাঁচাও, দেশ বাঁচাও’ শ্লোগানে SFI-র প্রতিষ্ঠা দিবস পালিত
দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ৩০ ডিসেম্বর ৷৷ বামপন্থী আদর্শে দীক্ষিত ভারতের ছাত্র ফেডারেশান ছাত্র সমাজে দলীয় ভাবাদর্শ প্রচারে কতদূর সার্থক হয়েছে তার চাইতেও গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে বর্তমান প্রেক্ষাপটে সংঘটন নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবেলায় ছাত্র সমাজের সমর্থন আদায়ে সক্ষম হয় কিনা। ১৯৭০ থেকে ২০১৮ – জন্মলগ্নের দীর্ঘ সময় পেরিয়ে ভারতের ছাত্র ফেডারেশান (SFI) ৪৯তম প্রতিষ্ঠা দিবস পালন করেছে। সময়ের সঙ্গে সঙ্গে সংঘটনের বিস্তৃতির পাশাপাশি নিশ্চিত ভাবেই বদলে গেছে সামাজিক, রাজনৈতিক, রাষ্ট্রীয় থেকে বৈশ্যিক বাস্তবতা – SFI কি নিজেদের অপরিহার্যতা আগামী প্রজন্মের ছাত্র সমাজের কাছে যুগোপযোগী করে তুলতে পেরেছে? SFI-র ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকীতে এই প্রশ্নগুলোও সম্পৃক্ত হয়ে পড়েছে। মেলারমাঠে ভারতের ছাত্র ফেডারেশান (SFI) এরতরফে ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকীর মূল অনুষ্ঠান আয়োজিত হয়। পাশাপাশি “শিক্ষা বাঁচাও, গণতন্ত্র বাঁচাও, দেশ বাঁচাও” – এই শ্লোগানকে সামনে রেখে ভারতের ছাত্র ফেডারেশান ত্রিপুরা রাজ্য কমিটির উদ্যোগে রবিবার আগরতলায় ছাত্রদের দৃপ্ত মিছিল সংগঠিত করা হয়।