আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৪ মার্চ ৷৷ প্রথম সাফল্য পেল এসেছে আগরতলা জি বি হাসপাতালের নিউরো সার্জারি অপারেশনে। ইনট্রা ক্রানিয়াল হ্যামরাজিকে আক্রান্ত ছিলেন মেলাঘর এলাকার জনৈক বাসিন্দা অনিল দেবনাথ (৬৫)। রবিবার রাত সঙ্কটজনক অবস্থায় নিউরো সার্জিক্যাল ইউনিটে তার অস্ত্রোপচার শুরু হয়। উদ্বোধনের পরই নিউরো সার্জেন ডাঃ সিদ্দা রেড্ডি এবং সহ-চিকিৎসকরা মাঝরাত পর্যন্ত প্রথম নিউরো সার্জারি অপারেশনটি সাফল্যের সাথে সম্পন্ন করেন।উল্লেখ্য, গত ২রা মার্চ (শনিবার) স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মণ এর হাত ধরে আগরতলা সরকারি মেডিকেল কলেজ অর্থাৎ জিবি হাসপাতালে উদ্বোধন হয়েছিল নিউরো সার্জিক্যাল ইউনিটটি।
